ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

শিবচরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবদুল হান্নান মিয়ার ৩১ দফার লিফলেট বিতরণ


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ১৫-১১-২০২৫ দুপুর ৪:১৮

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ৩১ দফার লিফলেট বিতরন ও নির্বাচনী গণসংযোগ করছেন শিবচর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি মোহাম্মদ আবদুল হান্নান মিয়া।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে শিবচর উপজেলার দত্তপাড়া,কুতুবপুর,পাচ্চর,কাদিরপুর সহ বিভিন্ন এলাকায় এই গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।

৩১ দফার লিফলেট বিতরন ও নির্বাচনী গণসংযোগের সময় মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আবদুল হান্নান মিয়া বলেন'শিবচরের জনগণের ভালোবাসায় আমি মুগ্ধ।আমি বিশ্বাস করি দলের প্রতি আমার যে দীর্ঘদিনের ত্যাগ ও অবদান রয়েছে তার জন্য কেন্দ্রীয় নেতারা আমাকে মনোনয়ন দেবেন।আমি দলের দুঃসময়ে প্রতিটি কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে অংশগ্রহণ করেছি।দলের দুঃসময়ে আমি দলের আদর্শ থেকে বিচ্যুত হইনি,তাই আমি মনে করি দল আমাকে মূল্যায়ন করবে এবং আগামী নির্বাচনে দল আমাকে মনোনয়ন দেবে'।

এ সময় তিনি আরো বলেন' বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি আমাদের জনগণের সামনে এর গুরুত্ব তুলে ধরতে হবে।এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব হবে'।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা তাঁতিদলের সদস্য সচিব শাহ আলম মাতুবর,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল বাসার হাওলাদার মিয়া,যুগ্ম আহ্বায়ক আব্দুল সোবহান মিয়া, যুগ্ম আহ্বায়ক জামাল গোমস্তা, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মোসারফ হোসেন,উপজেলা যুবদল নেতা লিয়াকত মিয়া,মোঃ আক্তার হোসেন পৌরসভা যুবদল নেতা জাহিদ মল্লিক সহ ছাত্রদল,যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা।

Masum / Masum

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত