ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

শাটডাউন প্রতিহতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে শিবচর বিএনপির অবস্থান কর্মসূচি


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ১৭-১১-২০২৫ বিকাল ৬:৪৩

আওয়ামী লীগের ডাকা 'কমপ্লিট শাটডাউন' নামে নৈরাজ্য সৃষ্টি প্রতিহত করতে মাদারীপুর জেলার শিবচর উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে যাতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে তার জন্য বিএনপির পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থার দিকে দৃষ্টি দেওয়া হয়েছে।

মুলত ফ্যাসিবাদী আওয়ামী লীগের সন্ত্রাসী নৈরাজ্য রুখে দিয়ে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই বিএনপির বিশেষ অবস্থান কর্মসূচি পালন করছে।মহাসড়কে দুদিকেই যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।সকাল থেকে রাত পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

সোমবার (১৭ নভেম্বর) ভোরের থেকেই ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার রায়কে কেন্দ্র করে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাচ্চর গোল চত্বর অবস্থান কর্মসূচি পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির মাদারীপুর ১ শিবচরে মনোনয়ন প্রত্যাশী আবুল বাসার সিদ্দিকী নেতৃত্বে শিবচর উপজেলা বিএনপির ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 অবস্থান কর্মসূচীর সময় আবুল বাসার সিদ্দিকী বলেন" শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে আওয়ামীলীগের দোসররা আজকে যে নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে তার প্রতিবাদে আমাদের এই অবস্থান কর্মসূচি।আমাদের মূল উদ্দেশ্য হলো আওয়ামী লীগের দোসরা কোথাও যেন কোন অরাজকতা সৃষ্টি করতে না পারে। আমরা পদ্মা সেতুর পয়েন্ট থেকে ভাঙ্গা পর্যন্ত বিশেষ অবস্থান কর্মসূচির ব্যবস্থা করেছি'।

এ সময় শিবচর পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান আব্দুল্লাহ, শিবচর উপজেলা যুবদলের আহ্বায়ক প্রার্থী মুহিন বেপারী, রুবেল শিকদার, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নুরুল আলম আল-আমিন সহ শিবচর উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এছাড়াও মানবতা বিরোধী অপরাধ আদালতে মামলার রায়কে কেন্দ্র করে নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে মাদারীপুরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনির নিরাপত্তা জোরদার করা হয়েছে।সেনা বাহিনী, পুলিশ ও র‍্যাব সহ ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।গত রাত থেকেই মাদারীপুর শহর, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের মহাসড়কে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী টহল লক্ষ্য করা যাচ্ছে।

Masum / Masum

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান

প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা

কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন

নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত