শেরপুরে ৫টি গুরুত্বপূর্ণ উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন ডাঃ প্রিয়াঙ্কা
শেরপুরের ৫টি গুরুত্বপূর্ণ উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ড্যাবের কেন্দ্রীয় নেত্রী ও শেরপুর-১ সদর আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন আমি পালিয়ে যাবোনা। ২০১৮ সালে আমার ওপর হামলা করা হয়েছিলো। গাড়ি ভাংচুর করা হয়েছে। আমার মাসহ আমার লোকজনের ওপর হামলাসহ পুলিশি হয়রানি করা হয়েছে। আমি ইচ্ছে করলে পালিয়ে যেতে পারতাম। কিন্তু যায়নি, উল্টো আমি প্রতিবাদ করেছি, প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছি। আমার নেত্রী খালেদা জিয়া জেল খেটেছেন, ৬ বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। স্বামী সন্তান হারিয়েছেন। তবুও দেশ ছেড়ে পালিয়ে যাননি। আমরা খালেদা জিয়ার কর্মী আমরাও পালিয়ে যেতে পারিনা। ডা: প্রিয়াঙ্কা বলেন, আমি এমপি হলে শেরপুর-১ এর জনগণ ও এলাকার উন্নয়ন করবো। ডা: সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা গত দুইদিন শেরপুর পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন।
এসময় শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম, সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশীদ পলাশ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী, সদস্য সচিব সাইফুল ইসলাম, শেরপুর পৌর বিএনপির আহ্বায়ক পিপি এডভোকেট আব্দুল মান্নান, সদস্য সচিব জাফর আলী, জেলা বিএনপির সাবেক সহসভাপতি সাইফুল ইসলাম স্বপন, সাবেক সাংগঠনিক সম্পাদক আক্রামুজ্জামান রাহাতসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
Masum / Masum
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ