ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ইসলাম অবমাননা করায় অভিযোগে বাউল আবুল সরকার গ্রেফতার


মানিকগঞ্জের সাটুরিয়ার তিল্লি ইউনিয়নের বাউল আবুল সরকারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তাকে মাদারীপুর এক গানের অনুষ্ঠান থেকে বৃহস্পতিবার ভোর রাতে গ্রেফতার করা হয়। 

 

গত ৪ অক্টোবর মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের অনুষ্ঠানে আল্লাহর নিয়ে কুটক্তি করেন। এতে ধর্মপ্রাণ মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করেন। আবুল সরকার তার গানে ভক্তদের বলেন, আল্লাহর সৃষ্টি নিয়ে কোন আগা মাথা নেই। আল্লাহ তিনি চারবার সৃষ্টির কথা বলেছেন। এক মুখে যে দুই কথা কই তারে মুখ কয় না হোক কয়। একটি আয়াত পরে তিনি পরে বাংলায় অনুবাদ করে ভক্তদের বলেন, আল্লাহর কথার কোন গোহা মাথা পাই না। এক মুখে কয় কথা কয়।

 

মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এদিকে তার বিচারের দাবীতে মানিকগঞ্জ আদালত চত্তরে সকাল থেকেই বিভিন্ন সংগঠনের ব্যানের মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জের সর্বোচ্চ স্তরের আলেম ওয়ালা ও তওহীদি জনতা এবং ধর্মপ্রাণ মুসল্লিরা মানববন্ধনে বক্তারা বলেন, আবুল সরকার আল্লাহর কোরআনের বানী বা সুরা পরেন ভুল। তিনি সুরা শুদ্ধ উচ্চারণ করতে পারে না। এমনকি সুরা ভুল ব্যাখ্যা করে ভক্তদের গানের মাধ্যমে তরজমা করে থাকেন। তিনি নিজে পীর সেজে ভক্তদের ভুল পথে নিচ্ছেন। এমন অভিযোগ করেন ধর্মপ্রাণ বিক্ষোভকারীরা।

 

এদিকে আল্লাহ ও ইসলাম নিয়ে কুটক্তি করা নিয়ে কয়েকদিন ধরেই ধর্মপাণ মুসল্লিদের মধ্যে আলোচনার ঝড় ওঠে। ধর্মপাণ মুসল্লিরা তাকে গ্রেফতারের দাবীতেও বিক্ষোভ করেন। বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে আসলে তাকে বৃহস্পতিবার ভোর রাতে মাদারীপুর এক গানের অনুষ্ঠান থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। সকালে আবুল সরকারকে মানিকগঞ্জ বিজ্ঞ আদালতে উঠালে ধর্মপাণ মুসল্লিরা তার সর্বচ্চ শাস্তির দাবীতে আদালত চত্তরে মানববন্ধ ও বিক্ষোভ মিছিল করেন।

 

মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আব্দুল্লাহ আল মামুন আরো বলেন, এ ঘটনায় বাউল আবুল সরকারের বিরুদ্ধে ইসলাম অবমাননা করার অভিয়োগে তার বিরুদ্ধে ঘিওর থানায় একটি মামলা হয়। পরে বৃহস্পতিবার ভোরে মাদারিপুর জেলা থেকে আটক করে মানিকগঞ্জ ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তাকে জিঙ্গাসাবাদ করা হচ্ছে।

Masum / Masum

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা