ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমতলী চলাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত


মীর খাইরুল ইসলাম, স্টাফ রিপোর্টার photo মীর খাইরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ২২-১১-২০২৫ দুপুর ১২:৪২

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমতলী উপজেলার চলাভাঙা মাধ্যমিক বিদ্যালয়ে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয় এর মাঠটি কানায় কানায় পূর্ণ হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ ফখরুদ্দীন রাজী সদস্য কেন্দ্রীয় মজলিসে সুরাও অঞ্চল টিম সদস্য বরিশাল ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে বরগুনা ১ আসনের কান্ডারী তথা বরগুনা, আমতলী ও তালতলীর সাড়ে পাঁচ লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন বরগুনা জেলা জামায়াতের সম্মানিত আমীর অধ্যাপক মহিবুল্লাহ হারুন, মো: আব্দুল মালেক প্রচার ও মিডিয়ার সম্পাদক বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখা, অধ্যাপক মাওলানা মোঃ ইলিয়াস হোসাইন আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী আমতলী উপজেলা শাখা, মোহাম্মদ তোফাজ্জল হোসাইন  সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী আমতলী উপজেলা শাখা, অ্যাডভোকেট মোঃ জহির উদ্দিন আইন উপদেষ্টা  বাংলাদেশ জামায়াতে ইসলামী আমতলী উপজেলা শাখা,মোহাম্মদ জিয়াদুল করিম সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী গুলিশাখালী ইউনিয়নএবং বিশিষ্ট চিকিৎসক, সভাপতি কুতুবপুর মাদ্রাসা,আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  মোঃ আব্দুল খালেক সভাপতি  আমতলী ইউনিয়ন বাংলাদেশ ইসলামী। উক্ত অনুষ্ঠানে অধ্যাপক মহিবুল্লাহ হারুন বলেন সৃষ্টি যার আইন চলবে তার। ইসলামের পার্লামেন্ট না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আমি যদি নির্বাচিত হতে পারি জনগণের হক যার যার ঘরে পৌঁছে দেব। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব আগামী নির্বাচন পর্যন্ত। বাংলাদেশ জামায়াতে ইসলামী দিতে পারে কেবলমাত্র একটি কল্যাণ রাষ্ট্রের গ্যারান্টি। ।বাংলাদেশ জামায়াতে ইসলামী ইনসাফ  ভিত্তিক সমাজ গড়তে চায়। অধ্যাপক মহিবুল্লাহ হারুন আরো বলেন আওয়ামী লীগ উন্নয়নের নামে দেশটিকে ধ্বংস করে দিয়ে গেছে। বাংলাদেশের প্রতিটি মানুষের ঘাড়ে  এক লক্ষ টাকা করে ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য হচ্ছে সৎ লোকের শাসন চাই, দুর্নীতি ও বৈষম্যহীন একটি সমাজ গড়া। মাওলানা ফখরুদ্দিন রাজি বলেন আগামীর বাংলাদেশের স্বপ্ন সারথি আমিরে জামাত ডা: শফিকুর রহমান কে প্রধানমন্ত্রী  করে দেশ সেবা করার সুযোগ দেওয়া হোক। সব দেখেছি বারবার দাড়িপাল্লা এবার। তাই একটি মানবিক বাংলাদেশ ও ইনসাফ ভিত্তিক  সমাজএবং কল্যাণ রাষ্ট্র  গড়তে গেলে আমিরে জামাত ডা: শফিকুর রহমানের কোন বিকল্প বাংলাদেশে নাই। বাংলাদেশ জামায়াতে  ইসলামীর কোন বিকল্প  নাই। আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের পার্লামেন্ট, আগামীর বাংলাদেশ হবে বাংলাদেশ জামায়াতে ইসলামের পার্লামেন্ট।

Ahad Hossain / Ahad Hossain

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান

প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা

কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন

নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ