ঢাকা সোমবার, ১৬ মার্চ, ২০২৬

মাদারীপুর-১ শিবচর বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাজ্জাদ হোসেন সিদ্দিকীর নেতৃত্বে মটর শোভাযাত্রা


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ২৩-১১-২০২৫ রাত ১১:৫

মাদারীপুর জেলার শিবচরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততোই জমে উঠেছে এ আসনে নির্বাচনী প্রচারণা। নির্বাচনি তৎপরতা জোরদার করার লক্ষ্যে মাদারীপুর-১(শিবচর) আসনের বিএনপির ২০১৮ সালের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলুর নেতৃত্বে বিশাল এক মটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।এ সময় বিশাল মোটরসাইকেলের গাড়ি বহর ও হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে তিনি শিবচর উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচার ও সাধারন মানুষের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

রবিবার (২৩নভেম্বর) বিকেলে শিবচর উপজেলা, পৌরসভা, বন্দরখোলা, সন্ন্যাসীরচর ,দত্তপাড়া, পাঁচ্চরসহ বিভিন্ন এলাকায় বিশাল এক মোটরসাইকেল শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেন শিবচর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে অংশগ্রহণ করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু।

আলোচনা সভায় সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু বলেন"২০১৮ সালে দলের দুঃসময়ে যখন কেউ ভয়ে দলের দুঃসময়ে নমিনেশন নিতে চাননি,আমি তখন মাদারীপুরের শিবচরের এ আসনের বিএনপির প্রার্থী হয়ে নির্বাচন করেছিলাম।দীর্ঘ সতেরো বছর দলের কঠিন দুঃসময়ে কর্মীদের ফেলে পালিয়ে যাইনি। সাধারণ মানুষের অধিকার রক্ষায় আমি সব সময় রাজপথে ছিলাম এবং ভবিষ্যতে থাকবো।আশা করি দলের হাই কমান্ড বিগত দিনে দলের জন্য আন্দোলন সংগ্রামে আমার যে ত্যাগ, তিতিক্ষা রয়েছে সেটি বিবেচনায় নিবেনএবং আমি প্রত্যাশা করি জনাব তারেক রহমান তৃণমূল মানুষের চাওয়ার দিকে দৃষ্টি দিয়ে সিদ্ধান্ত নিবেন। আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে যথাযথ মূল্যায়ন করবে এবং মাদারীপুরের-১ শিবচরের ধানের শীষের নমিনেশন আমাকেই দেবে।

এসময় উপস্থিত ছিলেন-শিবচর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামিম আহসান চৌধুরী, শিবচর পৌরসভার আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক হেমায়েত হোসেন খান, মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ইসতিয়াক চৌধুরী তুমন, শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সচিব মনজিল রহমান সিহাব,শিবচর মৎস্যজীবী দলের আহ্বায়ক সাত্তার উকিল,উপজেলা তাঁতীদলের সাবেক আহবায়ক ফারুক হোসেন মাদবর, উপজেলা যুবদলের নেতা লিজন চৌধুরী, শাহিন মিয়া, মিজান শিকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ তুরাগ, শিবচর উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক নাসির হাওলাদার, তরুন দলের মাদারীপুর জেলার সদস্য সচিব ইব্রাহিম মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক নেতা রুবেল মুন্সি সহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য যে গত সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন। এ সময় মাদারীপুর-১ (শিবচর) আসনের মনোনয়ন প্রার্থী কামাল জামান মোল্লার নামও ঘোষণা করা হয়েছিল। তবে পরে 'অনিবার্য কারণে' ওই আসনে তার প্রার্থিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘটনার পরেই জমে ওঠে শিবচরে রাজনীতি।মনোনয়ন পেতে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।

Masum / Masum

চট্টগ্রামে ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে দ্রুত উদ্যোগের আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক হলেন সরদার একেএম নাসির উদ্দীন কালু

বাগেরহাটেকলেজ ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সন্ত্রাসী হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেল

মহাদেবপুরে প্রতিবন্ধীদের সাথে ইফতার করলেন এমপি ফজলে হুদা

বাগেরহাট অফিসার্স ফোরামের উদ্যোগে সাংগঠনিক সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাকিবুল ইসলাম কে যুব প্রধান করে বাগেরহাট যুব রেড ক্রিসেন্টের কমিটি ঘোষণা

মহাদেবপুরে শয়ন কক্ষ থেকে  যুবকের ঝুলন্ত অর্ধগলিত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় অপরিকল্পিত বহুতল ভবন নির্মাণে জনদুর্ভোগ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সাংবাদিক

কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২

সড়ক, সেতু থেকে শুরু করে বিভিন্ন বড় অবকাঠামো নির্মাণে প্রকৌশলীরা দিনরাত কাজ করে যাচ্ছেন -- গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, এমপি

বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, সড়ক ও মাদ্রাসা ভবনের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী