মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানীর কারণে সংবাদ সম্মেলন
লালমনিরহাটের সেই আলোচিত নারী এবার মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানীর প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন।
সোমবার (২৪ নভেম্বর) দুপুর ২ ঘটিকায় লালমনিরহাট শহরের মুনষ্টার হোটেলের কনফারেন্স রুমে এই সংবাদ সম্মেলন করেন এস তাবাসসুম মুসতাযির রহমান তামান্না (৪৬)। তিনি লালমনিরহাট জেলার কালিগঞ্জের কাশীরাম গ্রামের মৃত বজলে রহমান মুসতাযিরের মেয়ে।
তিনি সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে লেখিত বক্তব্যে বলেন "আমি এবং কয়েকজন নিরীহ দিনমজুর একটি সাজানো, পরিকল্পিত ও মিথ্যা হয়রানিমূলক মামলায় কালীগঞ্জ থানার তৎকালীন ওসি সেলিম মালিক এর কূটবুদ্ধিতে এবং আরও বেশ কিছু ব্যাক্তির ষড়যন্ত্রে একটি মিথ্যা মামলার আসামি হয়েছি, প্রতিহিংসাপরায়ন হয়ে অগোছালো চার্জশীট প্রদান করে আমাকে মোবাইল চোর, টাকা চোর হিসেবে আখ্যায়িত করা হয়েছে, আমার বিরুদ্ধে এই চার্জশীট প্রদান করে আমাকে সামাজিকভাবে হয়রানি করা হয়েছে।"
এসময় তিনি স্থানীয় বিভিন্ন প্রশাসন, শিক্ষক, রাজনীতিক দলের নেতা এবং কয়েকজন সাংবাদিক মিলে তাকে মানসিকভাবে দূর্বল ও বিপর্যস্ত করার অপচেষ্টার করার বিষয়ে তুলে ধরেন। এইসব বিষয় থেকে তিনি প্রতিকার চান ও সঠিক তদন্তের দাবি জানান।
সংবাদ সম্মেলনে তার মা আমেনা শিরীন মুসতাযির উপস্থিত ছিলেন।
Ahad Hossain / Ahad Hossain
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
Link Copied