সন্যাসীরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
মাদারীপুরের শিবচর উপজেলার সন্যাসীরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ইউনিয়নের দৌলতপুর এলাকায় অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে জাতীয়তাবাদী দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
দোয়া মাহফিলে শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, মরহুম নাজমুল হুদা চৌধুরী মিঠু, তাঁর সহোদর ভাই শিবচর উপজেলা বিএনপি'র কোন জায়গায় রসের টানে আহ্বায়ক কমিটির সদস্য জনাব আজমল হুদা চৌধুরী ইথু ও তাঁর সহধর্মিণী জনাবা নাদিরা মিঠুর সদ্যপ্রাপ্ত মনোনয়নকে স্বাগত জানিয়ে তাঁদের পরিবারের মঙ্গল, সুস্বাস্থ্য ও সাফল্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্যাসীরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ্ আল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মনির হোসেন এবং সাবেক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সেক্রেটারি প্রার্থী মোঃ সেলিম মুন্সী। এছাড়াও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের সদস্যরা মাহফিলে অংশ নেন।
দোয়া মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দেশের কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।
Masum / Masum
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ