ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলতে বলতে চিকিৎসকের মর্মান্তিক আত্মহত্যা


শাহাদাত হোসেন,  মাদারীপুর  photo শাহাদাত হোসেন, মাদারীপুর
প্রকাশিত: ৯-১২-২০২৫ বিকাল ৭:২৮

মাদারীপুরের রাজৈর উপজেলায় প্রেমিকাকে ভিডিও কলে রেখেই গলায় ফাঁস দিয়ে জীবন বিসর্জন দিয়েছেন অনিক আশ্চর্য (৩৫) নামে এক চিকিৎসক। সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে টেকেরহাট বন্দরের শিমুলতলা এলাকার নূর জাহান কমিউনিটি সেন্টারের তৃতীয় তলার ভাড়া বাসায় ঘটে এ হৃদয়বিদারক ঘটনা।

নিহত অনিক পেশায় ছিলেন জরুরি বিভাগের চিকিৎসক (ডিএমএফ)। দীর্ঘ আট বছর ধরে তিনি টেকেরহাট সিটি হাসপাতাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে দায়িত্ব পালন করছিলেন। বাড়ি উপজেলার বাজিতপুর গ্রামে—গ্রাম্য চিকিৎসক অঞ্জন আচার্যের একমাত্র ছেলে তিনি।

মঙ্গলবার সকালে রাজৈর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, প্রতিদিনের মতো রাতের ডিউটি শেষে বাসায় ফেরেন অনিক। একই ফ্লোরের পাশের ঘরে থাকতেন হাসপাতালের এক্স-রে অপারেটর নৃপেন, যিনি সেদিন স্থানীয় মণ্ডপে ধর্মীয় গান শোনার অনুষ্ঠানে যান।

একাকী বাসায় ফেরার পর প্রেমিকার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন অনিক। সেই ঝগড়ার মধ্যেই মেসেঞ্জার ভিডিও কলে তাকে রেখেই ঘরের ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

রাত সাড়ে ১২টার দিকে নৃপেন ফিরে এসে চা খাওয়ার জন্য দরজায় ডাক দেন। সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে উঁকি দিতেই চোখে পড়ে ঝুলন্ত দেহ। সঙ্গে সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ ও থানায় খবর দেন তিনি।

অনিকের মা চিনু আচার্য কান্নাজড়িত কণ্ঠে বলেন, বিয়ের আগেই ওই মেয়ের (মুন্নি) সঙ্গে ওর সম্পর্ক ছিল। আমার অনিককে মরে যেতে হলো ওর জন্য। আমি বিচার চাই, আর যেন কোনো মা-ছেলের লাশ কাঁধে তুলতে না হয়।

সিটি হাসপাতালের মালিক আনিসুর রহমান বলেন, অনিক অনেকদিন ধরে দায়িত্বশীলভাবে কাজ করে আসছিল। প্রেমিকা নিয়ে মনোমালিন্য চলছিল। গতকাল রাতে সেই ঝগড়ার জেরেই সে ভিডিও কলে আত্মহত্যা করেছে।

রাজৈর থানার ওসি শেখ আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত পাঠানো হয়েছে। প্রাথমিক তথ্য বলছে—প্রেমঘটিত বিরোধের জেরেই আত্মহত্যা। কেউ তাকে স্ত্রী, কেউ প্রেমিকা হিসেবে উল্লেখ করছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

Masum / Masum

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে