ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত


বাগেরহাট জেলা প্রতিনিধি photo বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১২-২০২৫ দুপুর ৪:৪৯

সারাদেশের মত বাগেরহাটেও যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় শহরের বধ্যভমিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন পুস্পস্তবক অর্পন করেন। পরে জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিদুর রহমান পুলিশ কর্মকর্তাদের নিয়ে পুস্পস্তবক অর্পন করেন।
এর পরেই শহীদ বুদ্ধিজীবিদের স্মরণের গার্ড অব অনার ও এক মিনিট নিরবতা পালন করা হয়। এর পরেই জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, জেলা আইনজীবি সমিতি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এলজিইডি, সড়ক বিভাগ, জেলা যুব দল, জেলা মহিলা দল, জেলা ছাত্রদল, সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়েছে।
পুস্পস্তবক অর্পন শেষে শহররক্ষা বাধ সংলগ্ন বধ্যভূমি চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। স্থানীয় সরকার বিভাগ, বাগেরহাটের উপ-পরিচালক ডা. মোঃ ফখরুল ইসলামের এসময় আরও বক্তব্য দেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আকবর আজাদ, অতিরিক্ত পুলিশ ‍সুপার মুহাম্মদ মহিদুর রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, বাঙ্গালী জাতীর জন্য একটি কষ্টের দিন ১৪ ডিসেম্বর। আজকের এই দিনেই পাক হানাদার বাহিনী তাদের পরাজয় বুঝতে পেরে বাংলাদেশকে মেধাশূন্য করতে এদেশের বুদ্ধিজীবিদের হত্যা করেছিলেন। সারাদেশেই তারা নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল।এক কথায় শেষ ঘাঁ দিয়েছিল, পাকিস্থানি বাহিনী। শহীদ বুদ্ধিজীবি ও মুক্তিযোদ্ধাদের জীবনের বিনমিয়ে আমরা পেয়েছিলাম স্বাধীনতা।

Ahad Hossain / Ahad Hossain

ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুর রহমান জাহিদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

ফুলবাড়ীতে মৎস চাষীর লিজকৃত পুকুরের মাছ রাতের আধারে লুটপাটের অভিযোগ

বাগেরহাটে ইউনিয়ন নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড