ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

চেম্বার অব কমার্সের নারী উদ্যোক্তা মেলা সম্পন্ন রাঙ্গামাটিতে নারীদের আয় বাড়ছে, স্বাবলম্বীর পথে পাহাড়ি সমাজ


আহমদ বিলাল খান photo আহমদ বিলাল খান
প্রকাশিত: ২৮-১২-২০২৫ দুপুর ১১:৯
রাঙ্গামাটিতে পার্বত্য নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত ৯ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা–২০২৫। এই আয়োজনের মাধ্যমে পাহাড়ি অঞ্চলের বহু নারী নিয়মিত আয়ের সুযোগ পেয়েছেন বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা। শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টায় রাঙ্গামাটি চেম্বার ভবনে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সফল সমাপ্তি ঘটে।
 
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এডভোকেট মামুনুর রশীদ মামুন। বিশেষ অতিথি ছিলেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ আলী বাবর এবং বাংলাদেশ পর্যটন করপোরেশন, রাঙ্গামাটির ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী উদ্যোক্তা মেলার আহ্বায়ক ও চেম্বারের সহ-সভাপতি নেছার আহমেদ।
 
বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের নারীরা দীর্ঘদিন ধরে নানা প্রতিবন্ধকতার মধ্যেও নিজেরা কিছু করার চেষ্টা করে আসছেন। এই মেলার মাধ্যমে তারা নিজ হাতে তৈরি পণ্য সরাসরি ক্রেতাদের সামনে তুলে ধরার সুযোগ পেয়েছেন। এতে অনেক নারীর জন্য স্থায়ী আয়ের পথ তৈরি হয়েছে, যা তাদের পরিবারে স্বচ্ছলতা আনতে সহায়ক হচ্ছে।
 
মেলায় অংশ নেওয়া নারী উদ্যোক্তারা জানান, এ ধরনের আয়োজন তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আগে সীমিত পরিসরে কাজ করলেও এখন তারা বড় বাজারে পণ্য বিক্রির সাহস পাচ্ছেন। উদ্যোক্তাদের মতে, নিয়মিত আয় শুরু হওয়ায় সংসারের খরচ চালানো, সন্তানদের পড়াশোনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা করা সহজ হচ্ছে।
 
নয় দিনব্যাপী এই আয়োজনে পার্বত্য নারীদের তৈরি হস্তশিল্প, পোশাক, নকশিকাঁথা, বাঁশ ও কাঠের সামগ্রী এবং ঘরোয়া খাদ্যপণ্য প্রদর্শন ও বিক্রি করা হয়। প্রতিদিনই মেলায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
 
সমাপনী অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে নারী উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। অংশগ্রহণকারীরা জানান, রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির এই উদ্যোগ নারীদের আত্মকর্মসংস্থান তৈরিতে বড় ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকলে পার্বত্য নারীরা আরও শক্ত অবস্থানে পৌঁছাবে বলে আশা প্রকাশ করা হয়।

Rp / Rp

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান

প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা

কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন

নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ