ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

নড়াইল -২ আসনে মনিরুল ইসলামের মনোনয়ন পুনর্বহালের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন


নড়াইল জেলা প্রতিনিধি photo নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১২-২০২৫ রাত ১০:৩৭
নড়াইল-২ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলামের মনোনয়ন পুনর্বহালের দাবিতে নড়াইলে কাফনের কাপড় পরে মানববন্ধন কর্মসূচি শুরু করেছেন তার অনুসারীরা।
 
রবিবার ( ২৮ শে ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে নড়াইল জেলার মালিবাগ নামক এলাকায় জেলার বিভিন্ন এলাকার থেকে মনিরুল ইসলাম সমর্থিত লোকজন সমাবেত হন ।
 
সমাবেত জাতীয়তাবাদী নেতাকর্মীদের মাঝে যেনো অস্তিত্বের লড়াইয়ের মানববন্ধন কর্মসূচি আজ পালিত হলো নড়াইলে । জাতীয়তাবাদী আদর্শ ধারণ করা দীর্ঘ দিনের হামলা মামলার স্বীকার 
কর্মীদের মাঝে ছিল চাপা কান্নার শব্দ। 
 
অনুষ্টিত মানববন্ধন কর্মসূচিতে অস্থায়ী মঞ্চে সাবেক নড়াইল জেলা সভাপতি নজরুল জমাদ্দার এর সভাপতিত্বে ও নড়াইল পৌর বিএনপির সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশের সঞ্চালনায় বক্তব্য দেন। নড়াইল থানা বিএনপির সভাপতি আলেক। সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম।নড়াইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান। লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান ( বাটু) লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম। লোহাগড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম। খাঁন মাহামুদ আলম আহ্বায়ক সভাপতি লোহাগড়া উপজেলা যুবদল।
লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরিফ।
লোহাগড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সান্টু সহ নড়াইল জেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। নড়াইল জেলার দীর্ঘ দিনের হামলা মামলার স্বীকার নেতা কর্মীদের একটাই দাবি নড়াইল ২ আসনে তারা দুঃসময়ে আলহাজ্ব মনিরুল ইসলাম কে পাশে পেয়েছেন। মনিরুল ইসলাম কে যদি পূর্ণ বিবেচনা করে নমিনেশান দেন, দেশ নায়ক তারেক রহমান ।তাহলে আলহাজ্ব মনিরুল ইসলামকে বিপুল ভোটে বিজয়ী করে নড়াইল ২ আসন তারেক রহমান কে উপহার দিতে চায় নড়াইল বাসী।
 
 উল্লেখ্য, বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে ৯৪ নড়াইল-২ সংসদীয় আসনে ড. ফরিদুজ্জামান ফরহাদ এর নাম ঘোষণা করেন। এর আগে এ আসনে গত (৪ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের নাম ঘোষণা করে দলটি। 
 
এর ঠিক ২০ দিন পর মনিরুল ইসলামের জায়গায় ডঃ ফরিদুজ্জামান ফরহাদ কে মনোনয়ন দেওয়া হয়।

Ahad Hossain / Ahad Hossain

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত