ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

মহাদেবপুরে কলস মার্কা চেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন জনি


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ২৯-১২-২০২৫ রাত ১১:৩১

৪৮ নওগাঁ ৩ ( মহাদেবপুর- বদলগাছি) আসনে বিএনপি থেকে নমিনেশন না পেয়ে শেষ দিনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আখতার হামিদ সিদ্দিকী নান্নু এর ছেলে ২০১৮ সালের দেশ রক্ষার নির্বাচনে ভোট বিজয়ী জনতার এমপি খ্যাত পারভেজ আরেফিন সিদ্দিকী জনি । সে প্রতীক চেয়েছেন "কলস " মার্কা। ২৯ ডিসেম্বর সোমবার বিকেল সাড়ে ৪টার সময় মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার মোঃ আরিফুজ্জামান এর অফিসে স্বশরীরে হাজির হয়ে এই মনোনয়ন পত্র দাখিল করেন তিনি । এ সময় উপজেলা পরিষদ চত্বরে মহাদেবপুর ও বদলগাছি উপজেলার বিএনপি যুবদল ছাত্রদল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি অসংখ্য সাধারণ ভোটার উপস্থিত থাকলেও তিনি শুধুমাত্র তার প্রস্তাবক এবং সমর্থকদের নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ের ভিতরে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী  দাঁড়িপাল্লা মার্কা মোঃ মাহফুজুর রহমান এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী হাত পাখা মার্কা মুফতি মোঃ নাসির বিন আজগর মনোনয়নপত্র দাখিল করেন। অপরদিকে বিকেল ৫ টার 
 পূর্ব মুহূর্তে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন ২৪ এর জুলাই যোদ্ধা সাদ্দাম হোসেন। উল্লেখ্য যে , ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাদেবপুর সরকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মোট  ৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন বলে সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে।

Ahad Hossain / Ahad Hossain

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন

নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ