বিএনপি'র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে লোহাগড়ায় বিএনপির শোক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) চেয়ারপারসন ও সাবেক প্রধামমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে লোহাগড়া সিএন্ডবি চৌরাস্তা দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, সাবেক জেলা সাংগঠনিক সম্পাদক এস এম ফেরদৌস রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সভাপতি মোঃ মিলু শরিফ, সাধারণ সম্পাদক এস.এম মশিয়ার রহমান সান্টু, মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খিজির আহমেদ, সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলম, উপজেলার শালনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী উজ্জ্বল, সম জামশেদ আহমেদ, আজিজার রহমান সরদার, যুবদল নেতা তানভির আহমেদসহ উপজেলা ও পৌর বিএনপি এবং তার সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপি এবং তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। দোয়া পরিচালনা করেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম।
Masum / Masum
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ