ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সীমান্তে ১৫ বিজিবি’র অভিযানে ফেন্সিডিল ও ইস্কাপ সিরাপ জব্দ


জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট photo জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট
প্রকাশিত: ৪-১-২০২৬ দুপুর ১:৪৪
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল ও ইস্কাপ সিরাপ জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২ জানুয়ারি রাত ১০টা ৫০ মিনিটে বালারহাট বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বালাতারী এলাকায় একটি বিশেষ টহল অভিযান পরিচালনা করা হয়। এ সময় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি সদস্যরা ধাওয়া দিলে চোরাকারবারীরা তাদের বহনকৃত মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত মালামাল তল্লাশি করে ভারতীয় ফেন্সিডিল ১২১ বোতল ও ইস্কাপ সিরাপ ১৪৮ বোতল জব্দ করা হয়।
এছাড়া, ৪ জানুয়ারি ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে অনন্তপুর বিওপির আওতাধীন পশ্চিম রামখানা, নাগরাজ এলাকায় টহল চলাকালে বিজিবি সদস্যরা এক চোরাকারবারীকে চ্যালেঞ্জ করলে সেও মালামাল ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ভারতীয় ইস্কাপ সিরাপ ৯৬ বোতল উদ্ধার করা হয়।
১৫ বিজিবি অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ভারতীয় ফেন্সিডিল ১২১ বোতল (সিজার মূল্য ৪৮ হাজার ৪০০ টাকা) এবং ইস্কাপ সিরাপ মোট ২৪৪ বোতল (সিজার মূল্য ৯৭ হাজার ৬০০ টাকা)। সব মিলিয়ে জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ১ লাখ ৪৬ হাজার টাকা। এ ঘটনায় জড়িত চোরাচালান চক্রের সদস্যদের শনাক্তে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”
তিনি চোরাচালান ও মাদক প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখার আশ্বাস দেন।
সীমান্তে মাদকবিরোধী এই সফল অভিযান মাদকমুক্ত বাংলাদেশ গড়ার পথে বিজিবির দৃঢ় অবস্থানের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা