লালমনিরহাটে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লেসহ আটক ১
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লেসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুলাঘাট বিশেষ ক্যাম্পের চেকপোস্টে ৪ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইজিবাইকের ভেতর লুকানো অবস্থায় ১০৪৮টি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়।
এ সময় মোবাইল ফোনের ডিসপ্লে চোরাচালানের সঙ্গে জড়িত মোঃ সোহাগ হোসেন (২৭) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার কবির মামুদ গ্রামের মোঃ লুৎফর রহমানের ছেলে।
বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা মোবাইল ফোনের ডিসপ্লেগুলো কুলাঘাট চেকপোস্ট ব্যবহার করে পাচারের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। সন্দেহজনক চলাচল লক্ষ্য করে ইজিবাইকটি থামিয়ে তল্লাশি চালালে এসব ডিসপ্লে উদ্ধার করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সূত্রে জানা গেছে, জব্দকৃত মোবাইল ফোনের ডিসপ্লেগুলোর আনুমানিক সিজার মূল্য ২২ লাখ ৮০০ টাকা। আটক আসামির বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মামলা দায়ের করে জব্দকৃত মালামালসহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন,
“চোরাচালান জাতীয় অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর। এতে সরকার রাজস্ব হারায় এবং সীমান্ত এলাকায় অপরাধমূলক চক্র সক্রিয় হয়। এ ধরনের অপরাধ দমনে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।”
তিনি আরও বলেন, সীমান্তে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও চেকপোস্ট কার্যক্রমের মাধ্যমে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
বিজিবির এই সফল অভিযান সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
Link Copied