ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ধলেশ্বরী ব্রিজে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত


ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ধলেশ্বরী ব্রিজে দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে রিপন হোসেন (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে।
 
রোববার (৪ জানুয়ারি) রাত ১১টার দিকে ঢাকা–আরিচা মহাসড়কের জাগীর ধলেশ্বরী সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত রিপন হোসেন সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়নের পাড়াগ্রাম এলাকার বাসিন্দা মোশারফ হোসেনের ছেলে। তিনি উপজেলার দরগ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
 
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, রাতের খাবার শেষে রিপন হোসেন মানিকগঞ্জ বাসস্ট্যান্ডসংলগ্ন রাজ হোটেলর সামনে থেকে একটি প্রাইভেটকারে করে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে জাগীর ধলেশ্বরী সেতুতে পৌঁছালে ঢাকা থেকে আরিচাগামী অপর একটি প্রাইভেটকারের সঙ্গে তার বহনকারী গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত  মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
দুর্ঘটনায় ঢাকা থেকে আরিচাগামী প্রাইভেটকারটির চালক শাহীন গুরুতর আহত হন। তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, আহত চালক শাহীন সাভার উপজেলার হেমায়েতপুর এলাকার জয়নাবাড়ীর বাসিন্দা আলাউদ্দিনের ছেলে।
 
এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার পরিদর্শক দেওয়ান কউসিক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা