ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

ঢাকার গাবতলীতে শীতার্ত ও অসহায় ৩০০ জনকে শীতবস্ত্র দিলো বিজিবি


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৮-১-২০২৬ দুপুর ৪:৫৮

অদ্য ০৮ জানুয়ারি ২০২৫ তারিখ সকালে বিজিবি'র ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি) এর উদ্যোগে রাজধানীর ঢাকার গাবতলীতে উত্তর সিটি কর্পোরেশনের কাঁচাবাজার এলাকায় ৩০০ জন অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল তৈমুর হাসান খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় অত্র ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আফিক হাসান এবং সহকারী পরিচালক দেলোয়ার হোসেন সহ বিজিবির বিভিন্ন পদবীর সৈনিক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণকালে ঢাকা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান খাঁন বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় সব সময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রচন্ড শীতে অসহায় মানুষগুলো কষ্ট পাচ্ছে। সারাদেশে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এসব অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বিজিবি। এরই ধারাবাহিকতায় আজ বিজিবির ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি) এর পক্ষ থেকে ৩০০ জন অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলো।

Rp / Rp

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত