ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

বরগুনার জমিজমা বিরোধে ভাই ভাই দ্বন্দ্বে নিহত ১, গ্রেপ্তার ৩


মীর খাইরুল ইসলাম, স্টাফ রিপোর্টার photo মীর খাইরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১০-১-২০২৬ বিকাল ৭:১১

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের বাহালী বাড়িতে জমিজমা বিরোধকে কেন্দ্র করে জহিরুল শিকদার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে আফছের মাস্টার বাড়ির উত্তর পাশের বিলে ১৬ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে আপন ভাই মুনসুর শিকদার ও ফরিদ শিকদারের মধ্যে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্ত মুনসুর শিকদার তা মেনে নেননি।

সকালে ফরিদ শিকদার জমিতে চাষ করতে গেলে মুনসুর শিকদার তাকে বাধা দেন। এ নিয়ে দু’জনের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়। এ সময় পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন তাদের চাচাতো ভাই জহিরুল শিকদার। তখন মুনসুর শিকদার গরু জবাইয়ের একটি ছুরি দিয়ে জহিরুল শিকদারের বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

আহত অবস্থায় স্বজনরা জহিরুল শিকদারকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার বুক ও পেটের মাঝ বরাবর ছুরিকাঘাতের স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিনের পারিবারিক জমিজমা বিরোধের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত জহিরুল শিকদার মৃত্যুকালে এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

খবর পেয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্ত মুনসুর শিকদার (৬০), তার স্ত্রী শেফালী বেগম (৫৫) এবং তার ভাই ফরিদ শিকদার (৫০) কে গ্রেপ্তার করে।

এবিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনার সংবাদ পেয়ে আমি সহ ঘটনাস্হলে যাই। ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে প্রেরণ করার জন্য প্রক্রিয়া চলছে।

Ahad Hossain / Ahad Hossain

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত