ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

কোম্পানীগঞ্জে ইউপি সদস্যকে তুলে নিয়ে কুপিয়ে জখম


আমির হোসেন, নোয়াখালী জেলা photo আমির হোসেন, নোয়াখালী জেলা
প্রকাশিত: ১১-১-২০২৬ দুপুর ১০:৫৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চরহাজারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও একই ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ফয়সাল ইবনে জুয়েল(৩৭) কে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা ।

গত শনিবার (১০ জানুয়ারি) বেলা ১২ টার দিকে বসুরহাট পৌরসভায় এঘটনা ঘটে। আহত ফয়সাল ইবনে জুয়েল চরহাজারী ইউনিয়নের মাস্টার আবু নাছেরের ছেলে।

নাম প্রকাশে অনিচ্ছুক আহত ফয়সালের এক নিকটাত্নীয় জানান, বসুরহাট বাজারের আরডি শপিং মলের সামনে থেকে বাইক থেকে টেনে হিঁচড়ে ফয়সালকে তুলে নেয় কয়েকজন দুর্বৃত্ত। পরে তারা কেজি স্কুলের পাশ্ববর্তি একটি বাড়িতে নিয়ে ফয়সালকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী জেনারেল হাসপাতাল নেয়া হয়েছে ।

এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, এঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা