ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

বাগেরহাট এক আসনের স্বতন্ত্র প্রার্থী  মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা 


মো: সুজন মোল্লা,  বাগেরহাট জেলা প্রতিনিধি  photo মো: সুজন মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১-১-২০২৬ দুপুর ৩:৫৯

বাগেরহাট এক আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম মুশফিকুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
রবিবার(১১ জানুয়ারী) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষনা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুশফিকুর রহমান বলেন, বাগেরহাট-১ আসনে সর্বস্থরের জনগনকে জানাতে চাই আমি আগামী সংসদ নির্বাচনে আমার মনোনয়ন পত্রটি প্রত্যাহার করার সিন্ধান্ত নিয়েছি। আপনারা জানেন আমি বিগত ফ্যাসিস্ট সরকারের সময় অনুষ্ঠিত খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসাবে অংশগ্রহন করেছিলাম। দলীয় গুন্ডা বাহিনী বেষ্টিত সেই নির্বাচনে চরম দুর্নিতি এবং ভোট জালিয়াতির মাধ্যমে তথকালীন সরকার আমার বিজয় ছিনিয়ে নেয়। জুলাই বিপ্লব পরবর্তী সময় আমি উক্ত সিটি কর্পোরেশন নির্বাচনের ব্যাপারে মহামান্য হাইকোর্টে রিট করি যার প্রেক্ষিতে আদালতের রায় আমার পক্ষে আসে এবং আদালত স্বল্প সময়ের মধ্যে আমার শপথ এর ব্যবস্থা করতে নির্বাচন কমিশনকে আদেশ প্রদান করেন। দেশের সার্বিক পরিস্থিতি এবং জাতীয় নির্বাচন জটিলতায় নির্বাচন কমিশন সেই ব্যবস্থাটি করতেব্যর্থ হয়। এই নির্বাচনের আপিল সংশ্লিষ্ট সময়ে আমি নির্বাচন কমিশনে যোগাযোগ করলে তারা আমাকে আশ্বস্থ করেছেন জাতীয় নির্বাচন পরবর্তী দ্রুততম সময়ের মধ্যে আমার দায়িত্বভার বুঝিয়ে দেবার ব্যাপারে সচেষ্ট থাকবেন। নির্বাচন কমিশনের এহেন আস্থার প্রেক্ষিতে আমি জাতীয় নির্বাচন থেকে সরে দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার এই চলার পথে আমি জনগনের যে ভালোবাসা, আস্থা, সম্মান পেয়েছি তার জন্য আমি আমার নির্বাচনী এলাকা বাগেরহাট ১ আসনে সর্বস্থর মানুষের প্রতি চির কৃতজ্ঞ।
লিখিত বক্তভ্যে তিনি আরো বলেন, বাগেরহাট ১ আসনের সর্বস্থরের জনগন মেহেনতি মানুষ আমি সংসদ সদস্য নির্বাচন থেকে সরে দাড়াচ্ছি। আপনাদের কাছ থেকে আমাকে দূরে ঠেলে নিবেন না। আমি নির্বাচিত হই অথবা না হই জীবনে যে অবস্থানেই থাকি আপনাদের জন্য সব সময় আমি আমার সর্বোচ্চ দিয়ে পাশে থাকার চেষ্ঠা করব।

Rp / Rp

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত