ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

মানুষের মৌলিক চাহিদা পূরণে রাঙামাটিতে ১২ বিজিবির আর্থিক সহায়তা


আহমদ বিলাল খান photo আহমদ বিলাল খান
প্রকাশিত: ১২-১-২০২৬ বিকাল ৬:১৮
আমরা শুধু সীমান্ত রক্ষা করি না, পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনে শান্তি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করাটাই আমাদের মূল লক্ষ্য। মানুষের মৌলিক চাহিদা পূরণ হলে ক্ষুদ্র ব্যবসা ও স্থানীয় অর্থনীতি শক্তিশালী হয়। 'এটিই আমাদের উদ্যোগের উদ্দেশ্য' এমন মন্তব্য করেছেন ১২ বিজিবি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী।
 
এ লক্ষ্যকে সামনে রেখে রাঙামাটির বরকল উপজেলার দুর্গম ছোটহরিণা এলাকায় ১ লাখ ৫ হাজার টাকার আর্থিক ও উপকরণ সহায়তা দিয়েছে ১২ বিজিবি। এই উদ্যোগের মাধ্যমে ২৪ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ জরুরি সেবা ও আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পাচ্ছেন।
 
সোমবার (১২ জানুয়ারি) টটিনী পোস্ট এলাকায় বিতরণ করা সহায়তার মধ্যে ছিল- চিকিৎসার জন্য নগদ অর্থ, ঘর ও ধর্মীয় প্রতিষ্ঠান মেরামতের ঢেউটিন, সেলাই মেশিন, মসজিদের মাইক সেট এবং শিশুদের জন্য খেলনা সামগ্রী। এতে দুর্গম পাহাড়ি অঞ্চলের অর্থনৈতিক প্রবাহ আরও গতিশীল হয়েছে।
 
সেলাই মেশিন পাওয়া কয়েকজন নারী ও যুবক ঘরে বসেই আয় করার সুযোগ পাচ্ছেন। এর ফলে পরিবারভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠছে এবং নারীর অর্থনৈতিক অংশগ্রহণ বাড়ছে, যা স্থানীয় অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলছে। একইভাবে চিকিৎসা সহায়তা দরিদ্র পরিবারগুলোর হঠাৎ বড় ব্যয় কমিয়ে আর্থিক স্থিতি রক্ষা করছে।
 
স্থানীয়রা জানিয়েছেন, ১২ বিজিবির এই মানবিক সহায়তা কার্যক্রম দারিদ্র্য হ্রাস, ক্ষুদ্র আয়ের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি দুর্গম সীমান্ত এলাকায় কার্যকর সামাজিক ও অর্থনৈতিক সহায়তা মডেল হিসেবে কাজ করছে।

Rp / Rp

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত