ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মহাদেবপুরে বিএনপির সভাপতি রবিউল আলম বুলেটের "মা"র  দাফন সম্পন্ন


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ১৫-১-২০২৬ দুপুর ১০:১৭

মহাদেবপুরে উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট এর মায়ের দাফন কার্য সম্পন্ন হয়েছে। ১৪ জানুয়ারি বুধবার বেলা ১১ টার সময় উপজেলা সদরের বাগানবাড়ি নিজ বাসভবনে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয় । গত ১৩ জানুয়ারি মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টার সময়  উপজেলা সদরের বাগান বাড়ির মৃত আলহাজ্ব আনিসুর রহমানের স্ত্রী এবং উপজেলা বিএনপি'র সভাপতি রবিউল আলম বুলেট এর গর্ভধারিনী "মা" জাহান আরা (৮৫) বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত জাহান আরা ভারতের এলাহাবাদ এলাকার সম্ভ্রান্ত মুসলিম পরিবার ইজার উদ্দিন মন্ডল এবং গোলাপী বেগমের কন্যা বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যু কালে মরহুমা জাহান আরা ৩ পুত্র, ২ কন্যা , নাতি, নাতনী এবং অসংখ্য গুণগ্রহি রেখে গেছেন। মরহুমার জানাজার নামাজে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষের সাথে জাহাঙ্গীরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর লোকনুজ্জামান, নওগাঁ সদর আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধনু, নওগাঁ-৩ মহাদেবপুর - বদলগাছি আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল সহ নওগাঁ জেলা বিএনপি যুবদল ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং মহাদেবপুর, মান্দা, পত্নীতলা এলাকার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ , মহাদেবপুর জামাতে ইসলামের উপজেলা শাখার আমির আব্দুল আজিজ সুমন, নায়েবে আমির ও উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, মরহুমার  জানাজার নামাজ পরিচালনা করেন তাঁর দ্বিতীয় পুত্র এবং মহাদেবপুর উপজেলা বিএনপি সভাপতি রবিউল আলম বুলেট ।

Ahad Hossain / Ahad Hossain

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা