ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ, তিন আসনে নির্বাচন করা সেলিমের প্রতিক ঘোড়া


বাগেরহাট জেলা প্রতিনিধি photo বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২১-১-২০২৬ দুপুর ৩:৫৫

বাগেরহাটের চারটি আসনে ২৩ জন প্রার্থীর আনুষ্ঠানিকভাবে প্রতিক বরাদ্দ করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। জেলার তিনটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ এইচ সেলিম নিয়েছেন ঘোড়া প্রতিক। বুধবার(২১ জানুয়ারী) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রতিক বরাদ্দ করা হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনের সভাপতিত্বে প্রতিক বরাদ্দের সময় পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী, জেলা নির্বাচন কর্মকর্তা আবু মুহাম্মদ আনছার, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রার্থী ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন।
বাগেরহাট-১ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীসহ ৮ জনের মাঝে প্রতিক বরাদ্দ করা হয়েছে। এই আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এমএ এইচ সেলিম ঘোড়া এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ মাসুদ রানা ফুটবল প্রতিক পেয়েছেন। বাগেরহাট-২ ও ৩ আসনেও এমএ এইচ সেলিম ঘোড়া প্রতিক নিয়েছেন।
এছাড়া বিএনপির প্রার্থী কোপিল কৃষ্ণ মন্ডল, জামায়াতের মাওলানা মশিউর রহমান খান, বাংলাদেশ মুসলিম লীগ মনোনতী প্রার্থী আবু সবুর শেখ, এবি পার্টি মনোনতী প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম, জাতীয় পার্টি-জেপি‘র স, ম, গোলাম সরোয়ার, মুসলিম লীগের এমডি শামসুল হকের মাঝে আনুষ্ঠানিকভাবে তাদের দলীয় প্রতিক বরাদ্দ করা হয়েছে।
বাগেরহাট-২ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন, জামায়াতের শেখ মঞ্জুরুল হক রাহাদ, ও ইসলামী আন্দোলন বাংলাদেশের এ্যাড. আতিয়ার রহমানের মাঝে তাদের দলীয় প্রতিক বরাদ্দ করা হয়েছে।
বাগেরহাট-৩ আসনে বিএনপির প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলাম, জামায়াতের এ্য্যড. আব্দুল ওয়াদুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের জিল্লুর রহমান, জাতীয় সমাজ তান্ত্রিক দল-জেএসডির মোঃ হাবিবুর রহমান মাস্টারের মাঝে তাদের দলীয় প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।
বাগেরহাট-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন পেয়েছেন হরিণ প্রতিক। এছাড়া এই আসনে বিএনপির প্রার্থী সোমনাথ দে, জামায়াতের অধ্যক্ষ আব্দুল আলিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের ওমর ফারুক, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির মোঃ আঃ লতিফ খান, জাতীয় পার্টি-জেপি‘র সাজন কুমার মিস্ত্রির মাঝে তাদের দলীয় প্রতিক বরাদ্দ করা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থীরা তাদের পছন্দ অনুযায়ী প্রতিক বরাদ্দ পেয়েছেন।
বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মোঃ বাতেন বলেন, মনোনয়ন পতক্র প্রত্যাহার শেষে বাগেরহাটে ২৩ জন বৈধ প্রার্থী ছিলেন। আমরা নির্ধারিত দিন আজকে এসব প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ করেছি। আশাকরি সকলের সহযোগিতায় একটি সুষ্ঠ ও অবাধ নির্বাচন সম্পন্ন করতে পারব।

Rp / Rp

বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মহাদেবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে সকলের জন্য স্কাউটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত

বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাট হাসপাতাল থেকে গুরুতর আহত রোগীকে  'নরমাল' সার্টিফিকেট দেওয়ার প্রতিবাদ সংবাদ সম্মেলন

কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

মহাদেবপুরে ৩ দিনব্যাপী বইমেলা পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত

১৬ বছর পর পুনরায় সম্প্রচার শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান

২৮শে এপ্রিল আসলাম চৌধুরীর মামলার চূড়ান্ত শুনানি রায়ের দিকে তাকিয়ে চট্টগ্রাম ও দেশবাসী

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ

বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

পা দিয়েই স্বপ্ন লেখা আরিফা—তার পাশে দাঁড়ালেন ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু