ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

বাগেরহাটে বিএনপির চার প্রার্থীর অনুপস্থিতিতে কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত


বাগেরহাট জেলা প্রতিনিধি photo বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২১-১-২০২৬ বিকাল ৬:২০
বাগেরহাটে বিএনপির চার মনোনীত প্রার্থীর অনুপস্থিতির মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভা।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় বাগেরহাট প্রেসক্লাব হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব শিমুল চন্দ্র রায় এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব গোবিন্দ হালদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক প্রদীপ বসু সন্তু।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সুব্রত কুমার মজুমদার।
এছাড়াও জেলার প্রতিটি উপজেলা থেকে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা শাখার আহ্বায়ক, সদস্য সচিবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভায় বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল, ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম ও সোমনাথ দে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও ব্যস্ততার কারণ দেখিয়ে তারা সভায় উপস্থিত থাকতে পারেননি। তবে বাগেরহাট-২ (বাগেরহাট সদর–কচুয়া) আসনের প্রার্থী ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেনের পক্ষে তার ভাই ডা. জুয়েল শেখ প্রতিনিধি হিসেবে সভায় অংশগ্রহণ করেন।
চার প্রার্থীর অনুপস্থিতিতে বিভিন্ন উপজেলা থেকে আগত হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ হতাশা প্রকাশ করেন। তারা বলেন, প্রার্থীদের যত ব্যস্ততাই থাকুক না কেন, সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে আয়োজিত এমন গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় তাদের সরাসরি উপস্থিত থাকা অত্যন্ত জরুরি ছিল।

Rp / Rp

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত