ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ উপলক্ষে অংশীজন মতবিনিময় সভা অনুষ্ঠিত


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ২২-১-২০২৬ দুপুর ১১:৪১

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী "বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬" আয়োজন উপলক্ষে বিভিন্ন অংশীজনের সঙ্গে এক মতবিনিময় সভা আজ ঢাকার নভোথিয়েটারে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, দেশি ও বিদেশি উদ্ভাবক ও উদ্দ্যেক্তা, শিক্ষার্থী , বিনিয়োগকারী, একাডেমিশিয়ান ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো: আনোয়ার হোসেন। তিনি বলেন, "বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষণা সংস্থা ও ব্যক্তিগত পর্যায়ে সৃষ্ট উদ্ভাবনগুলোর বাণিজ্যিকীকরণের লক্ষ্যে শিল্প ও বিনিয়োগকারীদের সঙ্গে যোগসূত্র স্থাপন করবে এই ইনোভেশন ফেয়ার। এটি অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে এবং উদ্ভাবনকে বাজারভিত্তিক করতে সহায়তা করবে।"

উদ্যোক্তাদের পক্ষ থেকে বিভিন্ন মতামত তুলে ধরা হয় এবং তারা জাতীয় পর্যায়ে উদ্ভাবন ছড়িয়ে দিতে মন্ত্রণালয়ের নিয়মিত সহায়তা কামনা করেন।

সভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর, নভোথিয়েটার এবং বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Rp / Rp

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত