ঢাকা সোমবার, ১৬ মার্চ, ২০২৬

মহাদেবপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ২২-১-২০২৬ রাত ১১:৩

দেশের অন্যান্য স্থানের মত মহাদেবপুরেও নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছে। ২২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল থেকেই নওগাঁ-৩ আসনের প্রার্থীরা তাদের নির্বাচনী এলাকার বিভিন্ন স্থান থেকে স্ব স্ব প্রতীক সম্বলিত লিফলেট বিতরণ, কবর জিয়ারত, কর্মী সভা ও নির্বাচনী ক্যাম্প উদ্বোধনের মাধ্যমে প্রচারণা শুরু করেন। সকালে উপজেলা সদরের মহাদেবপুর ব্রীজ রোডের নির্বাচনী অফিসে আলোচনা সভা শেষে নেতা কর্মীদের সাথে নিয়ে লিফলেট বিতরণের মাধ্যমে ভোটারদের দারে দারে ধানের শীষ মার্কা প্রতীকে ভোট চাওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করলেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো: ফজলে হুদা বাবুল। এ সময় অন্যদের মধ্যে মহাদেবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন কমিটির আহবায়ক জাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, হান্নান, আবুল কালাম আজাদ স্বপন, যুব দলের আহবায়ক মোজাফ্ফর হোসেন, শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, ছাত্র দলের আহবায়ক শাকিল সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অপর দিকে মহাদেবপুরের আলোচিত স্বতন্ত্র প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনি (কলস মার্কা) বৃহস্পতিবার সকালে তার মরহুম পিতা জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আখতার হামিদ সিদ্দিকী নান্নুর কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। একই সাথে স্বতন্ত্র প্রার্থীর ছোট ভাই রেজুয়ানুল হক সিদ্দিকী কলস মার্কার লিফলেট বিতরণ মাধ্যমে উপজেলার ভীমপুর ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় ভোটারদের দারে দারে ভোট প্রার্থনা করেন। 

একই সাথে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাও: মো: মাহফুজুর রহমান (দাঁড়িপাল্লা মার্কা) উপজেলার বাগডোব বাজার থেকে লিফলেট বিতরণের মাধ্যমে উপজেলার বিভিন্ন স্থানে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। এ সময় চান্দাশ  ইউনিয়নের সভাপতি হারুনুর রশিদ, ১০ দলীয় জোটের নেতাকর্মীসহ অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার দুপুরে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি নাসির বিন আছগর (হাত পাখা মার্কা) মহাদেবপুর সদরের নির্বাচনী অফিস থেকে কর্মী সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণা শুরু করেন। এছাড়াও বেলা ২ টার পর থেকে বিভিন্ন দলের প্রার্থীর কর্মী সমর্থকরা একাধিক মাইকের মাধ্যমে স্ব স্ব প্রতীক ও প্রার্থীর পক্ষে প্রচারণা শুরু করেছেন। উল্লেখ্য যে, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করলেও উল্লেখিত প্রার্থীগণ ছাড়া বাঁকীদের প্রথম দিন প্রচারণা লক্ষ্য করা যায়নি।

Ahad Hossain / Ahad Hossain

চট্টগ্রামে ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে দ্রুত উদ্যোগের আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক হলেন সরদার একেএম নাসির উদ্দীন কালু

বাগেরহাটেকলেজ ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সন্ত্রাসী হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেল

মহাদেবপুরে প্রতিবন্ধীদের সাথে ইফতার করলেন এমপি ফজলে হুদা

বাগেরহাট অফিসার্স ফোরামের উদ্যোগে সাংগঠনিক সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাকিবুল ইসলাম কে যুব প্রধান করে বাগেরহাট যুব রেড ক্রিসেন্টের কমিটি ঘোষণা

মহাদেবপুরে শয়ন কক্ষ থেকে  যুবকের ঝুলন্ত অর্ধগলিত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় অপরিকল্পিত বহুতল ভবন নির্মাণে জনদুর্ভোগ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সাংবাদিক

কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২

সড়ক, সেতু থেকে শুরু করে বিভিন্ন বড় অবকাঠামো নির্মাণে প্রকৌশলীরা দিনরাত কাজ করে যাচ্ছেন -- গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, এমপি

বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, সড়ক ও মাদ্রাসা ভবনের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী