আমতলীতে বরগুনা ১ আসনে হাতপাখা মার্কার সমর্থনে পথসভা অনুষ্ঠিত
আগামী ১২ ই ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার বরগুনা ১ ( বরগুনা সদর আমতলী ও তালতলী) আসনে জাতীয় সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ পীর সাহেব কেওড়াবুনিয়া এর সমর্থনে আমতলী মাছ বাজারে ব্যবসায়ীদের উদ্যোগে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বরগুনা ১ আসনে হাতপাখা মার্কার প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ পীর সাহেব কেওড়াবুনিয়া।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার উপদেষ্টা ও আমতলী উপজেলা শাখার সভাপতি মুফতি ওমর ফারুক জিহাদী
আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম নির্বাচন পরিচালনা কমিটি বরগুনা ১ আসনের সমন্বয়কারী মোঃ কামিনুল ইসলাম আমতলী উপজেলা শাখার সেক্রেটারি গাজী মোঃ বাইজিদ জয়েন্ট সেক্রেটারি মোঃ কামরুজ্জামান ইসলামী শ্রমিক আন্দোলন আমতলী উপজেলা সহ-সভাপতি মোঃ কামাল বয়াতি ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সাধারণ সম্পাদক মুফতি গাজী রুহুল আমিন মুফতি আবু বকর জসিম যুব আন্দোলন সভাপতি মাওলানা হাফেজ খালিদ সাইফুল্লাহ যুগ্ম সম্পাদক মোঃ গাজী আব্বাস ছাত্র আন্দোলন সাধারণ সম্পাদক মোঃ আবু রায়হান মাছ বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ রাসেল গাজী আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন মাষ্টার সভাপতিত্ব করেন মাছ বাজার কমিটির সভাপতি মোঃ মাহবুবুর রহমান হিমু গাজী পরিচালক করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা মীর মুহাম্মদ সুলাইমান এতে আরো বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বরগুনা ১ আসনে হাতপাখা মার্কার প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ পীর সাহেব কেওড়াবুনিয়া বলেন আল্লাহ তায়ালা যদি আপনাদের দোয়া ও ভোটের মাধ্যমে আমাকে বিজয় দান করেন তাহলে আমি আপনাদের সাথে ওয়াদা দিলাম আপনাদের আমানতের খিয়ানত করবনা এবং আপনাদের ন্যায্য অধিকার পরিপূর্ণ ভাবে আদায় করব কোন ধরনের দূর্নীতি অনিয়ম হবে না, কোন চাঁদাবাজি বা কোন সন্ত্রাসী কার্যক্রম থাকবে না ইনশাআল্লাহ। বরগুনা আমতলী ও তালতলীকে মাদকমুক্ত করব, জনগণের ন্যায্য অধিকার তবে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং স্বাস্থ্য, শিক্ষা অবকাঠামোগত উন্নয়ন করব এক কথায় এই অবহেলিত বরগুনাকে একটি আধুনিক বরগুনা রূপান্তরিত করবো ইনশাল্লাহ।
Ahad Hossain / Ahad Hossain
বাগেরহাটে মৎস্য আড়ৎ প্রকল্প নিয়ে ‘ভুল সংবাদ’ প্রতিবাদে নিরপেক্ষ তদন্তের দাবি
ঘোড়াঘাটে কৃষিতে প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতা মামুনের প্রতিবাদ
বাগেরহাটে মৎস্য আড়ৎ প্রকল্প নিয়ে ‘ভুল সংবাদ’ প্রতিবাদে নিরপেক্ষ তদন্তের দাবি
মহাদেবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপিত
ঢাকায় শ্রমিক সমাবেশ মে দিবসে বরগুনা ১ আসনের এমপি মহোদয়ের গুরুত্বপূর্ণ বক্তব্য
বাগেরহাটে মে দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী
হাজারী সড়কে স্টার লাইন এর ৪০ তম শো রুমের উদ্বোধন
বাগেরহাটে যুব ও নারীবান্ধব স্বাস্থ্য সেবা ও বাজেট বরাদ্দ নিশ্চিতে এডভোকেসি সভা অনুষ্ঠিত
বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত
মহাদেবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ