ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

আমতলীতে বরগুনা ১ আসনে হাতপাখা মার্কার সমর্থনে পথসভা অনুষ্ঠিত


মীর খাইরুল ইসলাম, স্টাফ রিপোর্টার photo মীর খাইরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ২৫-১-২০২৬ দুপুর ৩:৭

আগামী ১২ ই ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার বরগুনা ১ ( বরগুনা সদর আমতলী ও তালতলী) আসনে জাতীয় সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ পীর সাহেব কেওড়াবুনিয়া এর সমর্থনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৭ নং আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আড়পাঙ্গাশিয়া বাজারে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বরগুনা ১ আসনে হাতপাখা মার্কার প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ পীর সাহেব কেওড়াবুনিয়া। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার উপদেষ্টা ও আমতলী উপজেলা শাখার সভাপতি মুফতি ওমর ফারুক জিহাদী  আরো বক্তব্য রাখেন  ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় শুরা সদস্য আমতলী উপজেলা শাখার সেক্রেটারি গাজী মোঃ বাইজিদ জয়েন্ট সেক্রেটারি মোঃ কামরুজ্জামান ইসলামী শ্রমিক আন্দোলন আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মীর মুহাম্মদ সুলাইমান ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সাধারণ সম্পাদক মুফতি গাজী রুহুল আমিন মুফতি আবু বকর জসিম যুব আন্দোলন সভাপতি মাওলানা হাফেজ খালিদ সাইফুল্লাহ যুগ্ম সম্পাদক মোঃ গাজী আব্বাস ছাত্র আন্দোলন সাধারণ সম্পাদক মোঃ আবু রায়হান সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আরপাঙ্গাশিয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আঃ মান্নান এতে আরো বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বরগুনা ১ আসনে হাতপাখা মার্কার প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ পীর সাহেব কেওড়াবুনিয়া বলেন আল্লাহ তায়ালা যদি আপনাদের দোয়া ও ভোটের মাধ্যমে আমাকে বিজয় দান করেন তাহলে আমি আপনাদের সাথে ওয়াদা দিলাম আপনাদের আমানতের খিয়ানত করবনা এবং আপনাদের ন্যায্য অধিকার পরিপূর্ণ ভাবে আদায় করব কোন ধরনের দূর্নীতি অনিয়ম হবে না, গত ৫ আগস্টের পরে ব্যাপকভাবে চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি ও মামলা বানিজ্য হয়েছে এগুলো সব বন্ধ করা হবে ইনশাআল্লাহ।
প্রকাশ থাকে যে ৪ হলদিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে হলদিয়া ইউনিয়নের অফিস বাজারে হাতপাখা মার্কার সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন মাওলানা মোঃ হেলাল উদ্দিন প্রধান অতিথি ছিলেন হাতপাখা মার্কার প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ পীর সাহেব কেওড়াবুনিয়া আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সহযোগী সংগঠনের স্থানীয় ও আমতলী উপজেলা শাখার নেতৃবৃন্দ।

Rp / Rp

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত