শিবচরে যুবদলের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত ধানের শীষে বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশনায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা সমন্বয় টিমের উদ্যোগে মাদারীপুর–১ (শিবচর) আসনের অন্তর্গত শিবচর উপজেলা যুবদল ও পৌর যুবদলের আয়োজনে এক নির্বাচনী কর্মশালা সভা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মাদারীপুর–০১ (শিবচর), জননেত্রী চৌধুরী নাদিরা আক্তার। তিনি তার বক্তব্যে বলেন, “যুবদলই বিএনপির শক্তি ও রাজপথের সাহসী সংগঠন। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে যুবদলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সভায় প্রধান সমন্বয়ক হিসেবে বক্তব্য রাখেন জনাব মনিরুজ্জামান ফুকু, সমন্বয়ক—বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নির্বাচন সমন্বয়ক টিম, মাদারীপুর–১ (শিবচর) ও সদস্য সচিব, মাদারীপুর জেলা যুবদল। তিনি নির্বাচনী মাঠপর্যায়ের কৌশল, ভোটার সংযোগ ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির দায়িত্ব পালন করেন জনাব আবুল বাসার সিদ্দিকী, সমন্বয়ক—বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নির্বাচন সমন্বয়ক টিম, মাদারীপুর–১ (শিবচর), সাবেক সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং সদস্য শিবচর উপজেলা বিএনপি। তিনি বলেন, “যুবদলের প্রতিটি নেতা-কর্মীকে জনগণের কাছে বিএনপির রাজনীতি ও ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে।”
কর্মশালা সভাটি সঞ্চালনা করেন শিবচর উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও যুবদলের সদস্য সচিব প্রার্থী জনাব শাওন চৌধুরী।
এসময় শিবচর উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের যুবদলের সিনিয়র নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি, নির্বাচনী কৌশল এবং ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
Rp / Rp
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
Link Copied