ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

লক্ষীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষা অবকাঠামোর উন্নয়ন বিদ্যালয়ের হোস্টেল, বিজ্ঞান ও আইসিটি ভবন এবং সংযোগ সড়ক উদ্বোধন


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ২৫-১-২০২৬ বিকাল ৬:১৫

পার্বত্য জেলা খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় শিক্ষা অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বাইন্যাছোলা–মানিকপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ছাত্র হোস্টেল, বিজ্ঞান ও আইসিটি ভবন এবং বিদ্যালয় সংযোগকারী সড়ক উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় লক্ষীছড়ি জোনের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব স্থাপনার উদ্বোধন করেন লক্ষীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তাজুল ইসলাম।

দুর্গম এলাকার শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার সুযোগ নিশ্চিত করতে নির্মিত হোস্টেলটিতে একসঙ্গে ৪০ জন শিক্ষার্থী অবস্থান করতে পারবে। পাশাপাশি আধুনিক শিক্ষা নিশ্চিত করতে নির্মাণ করা হয়েছে দ্বিতীয় তলাবিশিষ্ট বিজ্ঞান ও আইসিটি ভবন। এছাড়া বিদ্যালয়ের যাতায়াত সুবিধা বাড়াতে ৫৩৫ ফুট দীর্ঘ সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা বলেন, পাহাড়ি এলাকায় শিক্ষা বিস্তারে সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Rp / Rp

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত