বাগেরহাটে গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার
বাগেরহাটে সৌচাগার থেকে মুসলিমা খাতুন সীমা (২৮) নামের এক গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে সদর উজেলার যাত্রাপুর উত্তরপাড়া গ্রামে নিজ বাড়ির সৌচাগার থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত মুসলিমা খাতুন সীমা (২৮) যাত্রাপুর উত্তরপাড়া গ্রামের ব্যবসায়ী শেখ আসাদের স্ত্রী। শেখ আসাদ স্থানীয় যাত্রাপুর বাজারে মুদিদোকানি। তাদের ০৬ বছর বয়সী একটি কন্যাসসন্তান রয়েছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুম খান বলেন, খবর পেয়ে আমরা নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের গলায় ধারালো অস্ত্রের কাটা দাগ ও শরীরে রক্ত রয়েছে।
পরিবারের বরাত দিয়ে ওসি আরও জানান, দুপুর ১২টার দিকে ওই গৃহবধু রান্নাঘরে রান্না করছিলেন। সাড়ে ১২টার দিকে সৌচাগারের দরজা দীর্ঘক্ষন আটকা থাকায় নিহতের মেয়ে তার দাদাকে ডেকে নিয়ে আসেন। পরে তার দাদা উকি দিয়েনপুত্রবুধকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে দেখেন। পরে সৌচাগারের দরজা ভেঙে ঢুকে ভিকটিমকে মৃত রক্তাক্ত অবস্থায় পায়।
তিনি আরও বলেন, যতদূর জেনেছি ভিকটিম একজন মানসিক রোগী ছিল। তার চিকিৎসা
গ্রহণের কাগজপত্র পর্যালোচনায় পাওয়া যায়। এর আগে গলায় গামছা দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানা যায়। সব বিষয় মাথায় রেখে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত করা হচ্ছে। এছাড়া ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক করাণ জানা যাবে।
Rp / Rp
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ