ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সকল ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিতে হবে ব্যরিস্টার জাকির হোসেন


বাগেরহাট জেলা প্রতিনিধি photo বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১-২০২৬ দুপুর ১১:১৬

বাগেরহাট -২ (বাগেরহাট সদর কচুয়া ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে জেলা সদরের গোটাপাড়া ইউনিয়নের দেপাড়া বাজার বালুর মাঠ‌ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু। নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন বাগেরহাট -২ (বাগেরহাট সদর-কচুয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।
গোটাপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি বাশারাত হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা মনিরুল ইসলাম খান, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফোরামের সভাপতি প্রদীপ কুমার বসু সন্তু, ছাত্রনেতা আলী সাদ্দাম দ্বীপ, মোল্লা আতিকুর রহমান রাসেলসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন তার বক্তব্যে বলেন,
বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে এই ইউনিয়নের শত শত নেতাকর্মী নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। ইউনিয়নের সভাপতি-সম্পাদকসহ অসংখ্য নেতাকর্মীর নামে অর্ধশতাধিক মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, এই ইউনিয়নের নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে। দেশনায়ক তারেক রহমানের প্রতীক ধানের শীষের বিরুদ্ধে দলীয় পরিচয়ে কেউ কেউ বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে।
ব্যারিস্টার জাকির হোসেন আরও বলেন, এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সকল ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিতে হবে।

Rp / Rp

বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মহাদেবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে সকলের জন্য স্কাউটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত

বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাট হাসপাতাল থেকে গুরুতর আহত রোগীকে  'নরমাল' সার্টিফিকেট দেওয়ার প্রতিবাদ সংবাদ সম্মেলন

কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

মহাদেবপুরে ৩ দিনব্যাপী বইমেলা পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত

১৬ বছর পর পুনরায় সম্প্রচার শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান

২৮শে এপ্রিল আসলাম চৌধুরীর মামলার চূড়ান্ত শুনানি রায়ের দিকে তাকিয়ে চট্টগ্রাম ও দেশবাসী

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ

বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

পা দিয়েই স্বপ্ন লেখা আরিফা—তার পাশে দাঁড়ালেন ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু