ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মহাদেবপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আনসারদের ব্রিফিং অনুষ্ঠিত


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ৯-২-২০২৬ রাত ৮:৩২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে মহাদেবপুরে আনসার সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। 
৯ ফেব্রুয়ারি সোমবার দুপুরে উপজেলার ডাকবাংলা মাঠে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় এ ব্রিফিং এর আয়োজন করে।  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ভোট কেন্দ্রে দায়িত্ব পালনকারী সেকশন কমান্ডার ,সহকারী সেকশন কমান্ডার ,আনসার ও ভিডিপি সদস্য সদস্যদের উদ্দেশ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সহকারী রিটার্নিং অফিসার ও মহদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান , বাংলাদেশ সেনাবাহিনীর মেজর কাউসার আহমেদ, মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মর্জিনা বেগম প্রমূখ। মহাদেবপুর উপজেলার মোট ৮১ টি ভোটকেন্দ্রের প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। এদের মধ্যে ৪ জন মহিলা এবং ৯ জন পুরুষ সদস্য রয়েছে । তার মধ্যে ২১ টি কেন্দ্রে ৩ জন করে অস্ত্রধারী বাকি ৬০টি কেন্দ্রে  ২জন করে অস্ত্রধারী আনসার সদস্য রয়েছে । এছাড়াও ডিবি এবং ডিএসবি ছাড়া ভোটকেন্দ্রর  গুরুত্ব অনুযায়ী কোন কেন্দ্রে ৩ জন, কোন কেন্দ্রে ২জন এবং কোন কেন্দ্রে ১জন করে মোট ১শত ৭০ জন  পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে । উল্লেখ্য যে এর আগে  উপজেলা পরিষদ মিলনায়তনে  প্রিজাইডিং অফিসারদের ও ব্রিফ
 করা হয়েছে।

Ahad Hossain / Ahad Hossain

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা