ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

নওগাঁ ৩- আসনে ধানের শীষের পক্ষে বিএনপির শেষ মুহুর্তে প্রচারনা জনসভায় জনতার ঢল


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ১০-২-২০২৬ দুপুর ২:৩২

৪৮ নওগাঁ -৩ (মহাদেবপুর- বদলগাছি) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  প্রচারনার শেষ মুহুর্তে ৯ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৪টায় বদলগাছী পইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। দুপুরের পর থেকেই উপজেলার ৮ ইউনিয়নের বিভিন্ন পয়েন্ট থেকে ধানের শীষের সমর্থক নেতাকর্মিরা বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে উপজেলার সকল সড়ক। মিলিত হয় হাইস্কুল মাঠে।কানায় কানায় পরিপূর্ন হয়ে যায় নেতাকর্মি, সমর্থক ও সাধারণ মানুষের। জনসভায় ধানের শীষ সমর্থিত  এমপি পদপ্রার্থী ফজলে হুদা বাবুল বলেন বিএনপি ক্ষমতায় গেলে দলমত নির্বিশেষে সকলেই সমান সুবিধা পাবে। কৃষকদের স্বনির্ভর করতে  যা দরকার তা করা হবে। আমাকে আপনারা নির্বাচিত করলে আমার জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোন দলবাজি হবে না। শিক্ষাংগন রাজনৈতিক মুক্ত থাকবে। এলাকায় মাদক থাকবে না। দুর্নীতি থাকবে না। মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুন্য থাকবে। সাধারণ মানুষই হবে সবচেয়ে সম্মানিত মানুষ। কেউ রাজনীতির প্রতিহিংসার শিকার হবে না। কৃষিপূণ্যসহ নাক ফজলি আম সংরক্ষনে নির্মান হবে হিমাগার, রেল লাইন নির্মাণ হবে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ হাদি চৌধুরী টিপু এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবাইদুর রহমান চন্দন। প্রধান বক্তা জেলা বিএনপির সভাপতি মো, আবু বক্কর সিদ্দিক নান্নু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকিতুল্লা, সিনিয়র সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী প্রমুখ।
অপরদিকে মহাদেবপুর উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল মহিলা দল ও সহযোগী অঙ্গ সংগঠন সহ ধানের শীষের সমর্থকরা উপজেলার ১০ ইউনিয়নে প্রচারণার শেষ দিনে মোটরসাইকেল শোডাউন, খন্ড খন্ড মিছিল শোভাযাত্রায় নিজ নিজ এলাকার রাস্তাঘাট প্রকম্পিত করে ফেলে এবং স্লোগানে স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তোলে।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা