বাগেরহাটে পরিত্যক্ত ভবনের পাশ থেকে ৬টি ককটেল উদ্ধার, নিরাপত্তা জোরদার
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাগেরহাট সদরের হাড়িখালি সুইচগেট এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পরিত্যক্ত একটি ভবনের পাশ থেকে ৬টি ককটেল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) রাত ১২টা ৪০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত ২৩ আরই ব্যাটালিয়নের নেতৃত্বে এ যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় হাড়িখালি সুইচগেটের ভেতরে অবস্থিত একটি পরিত্যক্ত বিল্ডিংয়ের পাশে মাটি খুঁড়ে রাখা প্লাস্টিক বালতির ভেতর থেকে ৬ পিস ককটেল উদ্ধার করা হয়।
নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা নির্বাচনের আগের দিন বা নির্বাচনের দিন এসব ককটেল ব্যবহারের পরিকল্পনায় সেখানে গোপনে মজুত করে রাখে।ঘটনাস্থলে বর্তমানে পুলিশের একটি টহল দল দায়িত্ব পালন করছে। র্যাবের বোম্ব ডিসপোজাল (বিডি) টিম ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধারকৃত ককটেলগুলো নিষ্ক্রিয় করা হবে বলে জানানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
Masum / Masum
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ