ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

সাটুরিয়ায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ভোটগ্রহণের সরঞ্জাম, কড়া নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনী


জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বুধবার সকাল থেকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বিতরণ কেন্দ্র থেকে প্রিজাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের মাঝে ব্যালট বাক্স, ব্যালট পেপার, অফিসিয়াল সিল, স্ট্যাম্প, অমোচনীয় কালি, ভোটার তালিকা, ফলাফল শিটসহ অন্যান্য আনুষঙ্গিক সামগ্রী হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সাটুরিয়ার মোট ৬০টি নির্ধারিত ভোটকেন্দ্রে এসব সরঞ্জাম পৌঁছে দেওয়ার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিতরণ কার্যক্রমকে ঘিরে উপজেলা পরিষদ চত্বরে ছিল উৎসবমুখর পরিবেশের পাশাপাশি কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সরঞ্জাম গ্রহণের পর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সহায়তায় নিজ নিজ কেন্দ্রে রওনা দেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানা গেছে।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, “সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটাররা যাতে নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এ সময় উপস্থিত প্রিজাইডিং কর্মকর্তারা জানান, তারা নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন এবং ভোটগ্রহণ প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল বিধি-বিধান অনুসরণ করবেন।

নির্বাচনকে সামনে রেখে সাটুরিয়ায় প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্টদের আশা, সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার কারণে ভোটগ্রহণ কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃংখল ভাবে সম্পন্ন হবে।

Masum / Masum

বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মহাদেবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে সকলের জন্য স্কাউটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত

বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাট হাসপাতাল থেকে গুরুতর আহত রোগীকে  'নরমাল' সার্টিফিকেট দেওয়ার প্রতিবাদ সংবাদ সম্মেলন

কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

মহাদেবপুরে ৩ দিনব্যাপী বইমেলা পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত

১৬ বছর পর পুনরায় সম্প্রচার শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান

২৮শে এপ্রিল আসলাম চৌধুরীর মামলার চূড়ান্ত শুনানি রায়ের দিকে তাকিয়ে চট্টগ্রাম ও দেশবাসী

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ

বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

পা দিয়েই স্বপ্ন লেখা আরিফা—তার পাশে দাঁড়ালেন ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু