মোড়েলগঞ্জে নবনির্বাচিত এম পির সংবাদ সম্মেলন
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা)আসনে নির্বাচনত্তোর সহিসংসতার অভিযোগে
শুক্রবার দুপুর ১২ টায় সংবাদ সম্মেলন করেছেন জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের
নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম।
মোরেলগঞ্জে নিজ বাসভবন চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, মোরেলগঞ্জের
তেলিগাতী, চিংড়াখালী, গাজিরঘাট, জোকা, বারইখালী, খাউলিয়া ইউনিয়নে নির্বাচন
পরবর্তীতে দাঁড়ি পাল্লা প্রতীকের সমর্থনকারীদের বাড়ি ঘরে হামলা, জামায়াতের
নেতাকর্মীদের মারপিট করে আহত করার সংবাদ বিভিন্ন এলাকা থেকে আসছে। এছাড়াও
শরণখোলার সাউথখালী, তাফালবাড়ীয়ায় নেতা কর্মীদের ওপর হামলা করছেন বিএনপির
নেতাকর্মীরা। এলাকায় নির্বাচন পরবর্তী বিশৃঙ্খলা ও সহিংসতা বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার
জন্য সকলকে ধৈর্য্য ধারন করার আহবান জানিয়েছেন তিনি। একই সাথে আইন শৃঙ্খলা
নিয়ন্ত্রনে রাখার জন্য চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য
প্রশাসনের প্রতি আহবান জানান।
তিনি আরও বলেন আমি শুধু জামায়াত ইসলামীর এমপি নই জনতার এমপি হিসাবে
সকলকে নিয়েই কাজ করতে চাই। তিনি ২৪ ঘন্টর মধ্য সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করে
অপরাধীদের গ্রেফতার সহ আইনে আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।
নাহলে এর দায়ভার প্রশাসনকে নিতে হবে । তিনি তার দলের নেতাকর্মীদের ধৈর্য্য ধারন করে
শান্ত থাকার জন্য ও আহবান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াত নেতা অধ্যাপক শহিদুল ইসলাম, উপজেলা
জামায়াত ইসলামের নায়েবে আমীর মাষ্টার মনিরুজ্জামান, শ্রমিক কল্যান ফ্রেডারেশনের
সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, জামায়েত নেতা অধ্যাপক আঃ আলীম, মহিবুল্লাহ রফিক
সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
Masum / Masum
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ