ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

বাগেরহাটে যুবদল নেতার বসতবাড়িতে আগুন, প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ


বাগেরহাট জেলা প্রতিনিধি photo বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৬-২-২০২৬ বিকাল ৭:৩১

বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে স্থানীয় এক যুবদল নেতার বসতবাড়িতে গভীর রাতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (রাত) গভীর রাতে ইউনিয়নের মাদ্রা গ্রামের বাসিন্দা ও বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. আলীমুজ্জামান রানার বাড়িতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত রানা অভিযোগ করেন, রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ার পর রাতের অন্ধকারে একদল দুর্বৃত্ত তার কাঠ ও টিনশেডের বসতঘরের চারপাশে আগুন ধরিয়ে দেয়। আগুনের ধোঁয়ায় পরিবারের সদস্যদের ঘুম ভেঙে গেলে তারা দ্রুত ঘর থেকে বেরিয়ে প্রাণে রক্ষা পান। অল্প সময়ের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে রানার বসতঘর ও রান্নাঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আগুনে টেলিভিশন, ফ্রিজ, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

রানা দাবি করেন, স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়েছে। আগুনে দুটি ঘর পুড়ে গেছে। অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।

Masum / Masum

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত