ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

লালমনিরহাটে স্কুলছাত্রী অপহরণ: র‌্যাব-১৩ এর অভিযানে ভিকটিম উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার


জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট photo জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট
প্রকাশিত: ১৭-২-২০২৬ দুপুর ২:১৭
লালমনিরহাটে দশম শ্রেণির এক স্কুলছাত্রী অপহরণের ঘটনায় দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার এবং প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির নিয়মিত ছাত্রী। গ্রেফতারকৃত আসামি বিবাহিত হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে তাকে বিয়ের প্রলোভন দিয়ে আসছিল। বিষয়টি পরিবার জানতে পেরে আসামিকে সতর্ক করলে সে তা উপেক্ষা করে উল্টো ভিকটিমকে নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করতে থাকে।
গত ৩০ জানুয়ারি ২০২৬ সকাল ১১টার দিকে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে আদিতমারী থানাধীন সারপুকুর সরকারি স্কুল সংলগ্ন পাকা সড়ক থেকে আসামি ও তার সহযোগীরা জোরপূর্বক মোটরসাইকেলে তুলে ভিকটিমকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আদিতমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী অধ্যাদেশ ২০২৫) এর ৭/৩০ ধারায় একটি অপহরণ মামলা দায়ের করেন (মামলা নং- ০২/১৯)।
ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে গেলে র‌্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে। সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে ১৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুরের একটি চৌকস আভিযানিক দল লালমনিরহাট সদর থানাধীন গোকুন্ডা ইউনিয়নের তিস্তা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বাড়িতে অভিযান পরিচালনা করে। সেখান থেকে অপহরণ মামলার প্রধান আসামি মো. বকুল মিয়া (৩৫) কে গ্রেফতার করা হয় এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, নারী ও শিশুদের প্রতি সহিংসতাসহ সকল ধরনের সামাজিক অপরাধ প্রতিরোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Rp / Rp

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত