ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

ঢাকা ৫ এর নবনির্বাচিত এমপি মোঃ কামাল হোসেনকে ৬৬ নং ওয়ার্ডের এলাকাবাসীর শুভেচ্ছা


মো: আহাদ হোসেন, স্টাফ রিপোর্টার photo মো: আহাদ হোসেন, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১৮-২-২০২৬ দুপুর ১১:৫৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা–৫ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ কামাল হোসেনকে সংবর্ধনা জানাতে ৬৬ নং ওয়ার্ডে এক উষ্ণ ও গণসমাগমমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াত ইসলামী-এর বিভিন্ন পর্যায়ের আমির ও নেতাকর্মী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বসাধারণ জনগণ উপস্থিত ছিলেন। আগত অতিথিরা নবনির্বাচিত সংসদ সদস্যকে এলাকাবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ঢাকা ৫ এর নবনির্বাচিত এমপি এমপি মোঃ কামাল হোসেন এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই তার প্রধান দায়িত্ব।

অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসী তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে দীর্ঘদিনের গ্যাস সংকট, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা, বড় ভাঙ্গার পরিত্যক্ত হাসপাতাল কে পুনরায় চালু করা, এবং প্রিপেইড বিদ্যুৎ মিটারে অতিরিক্ত অর্থ কর্তনের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। এমপি সাহেব যথাযথ সময়ে এসব সমস্যার দ্রুত ও কার্যকর সমাধানের আশ্বাস দেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানান।

এছাড়াও তিনি মাদক, সন্ত্রাসি, চাঁদাবাজি ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন। তিনি বলেন, “ঢাকা ৫ এ মাদক, সন্ত্রাসি, চাঁদাবাজি সহ কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম চলবে না। এর জন্য যা যা করা দরকার তাই করা হবে। এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে এক হয়ে রুখে দাঁড়াতে হবে।”

সবশেষে তিনি এলাকাবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন, যাতে তিনি এলাকার ও জনগণের উন্নয়নের জন্য তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে এবং এলাকার সকল জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা যেন রক্ষা করতে পারে। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে পারস্পরিক শুভেচ্ছা ও উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করার মাধ্যমে।

Ahad Hossain / Rp

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত