র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৩’র অভিযানে লালমনিরহাটে ২১১ বোতল এস্কাফসহ আটক ১
লালমনিরহাটের কালিগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে ২১১ বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য এস্কাফ (ESKuf) জব্দসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩।
র্যাব সূত্রে জানা যায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে র্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে কালিগঞ্জ থানাধীন চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী গ্রামে চেকপোস্ট স্থাপন করে। শ্রী শ্রী মা-বৃন্দেশ্বরী শ্রী মন্দির ও মহা-শ্মশানের সামনে চাপারহাট থেকে বালাপাড়াগামী ইটের রাস্তার ওপর পরিচালিত ওই চেকপোস্টে একটি ব্যাটারিচালিত ভ্যান তল্লাশি করা হয়।
তল্লাশীকালে ভ্যানের কাঠের বডির ওপর রাখা সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২১১ বোতল এস্কাফ উদ্ধার করা হয়। এ সময় ভ্যানচালক আব্দুল হামিদ (৩৫) কে আটক করা হয়। তিনি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের দক্ষিণ জাওরানি (ডাঙ্গাপাড়া) এলাকার বাসিন্দা।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে ফেনসিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তিনি বিভিন্ন কৌশলে মাদক পরিবহন ও ব্যবসা পরিচালনা করতেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বের মামলাও রয়েছে বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি শেষে তাকে এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
Rp / Rp
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
Link Copied