ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

শিবচরে ম্যাজিস্ট্রেটের বোরকা পড়ে দাম যাচাই অতঃপর জরিমানা


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ২০-২-২০২৬ দুপুর ৪:১০

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখতে মাদারীপুর জেলার শিবচর বাজারে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত। এর আগে সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট ও শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা ছদ্মবেশ ধারন করে ক্রেতা সেজে বাজার ঘুরেন। পরে অভিযান পরিচালনা করেন। 

 

এসময় মাছ, মাংস, ফল, মুদিসহ ৭ টি দোকানে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সকল ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়।

 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, শুক্রবার(২০ ফেব্রুয়ারি) সকালে শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা ক্রেতাসেজে বাজারে আসেন। এসময় পৌর বাজারের মাছ, মাংস, মুদি, ফলসহ বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিভিন্ন সমস্যা দেখতে পান। পরে অভিযান পরিচালনা করেন তিনি।

শুক্রবার সকাল ১০ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত পরিচালিত অভিযানে বেশি দামে পন্য বিক্রি, ওজনে কম দেয়া, খাসি ও ছাগীর মাংস একই দামে বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭ টি দোকানে ১২ হাজার টাকা জরিমানা করেন। এসময় সকল ব্যবসায়ীদের সতর্ক করে দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা। অভিযানকালে শিবচর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

 

শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, 'আমি ছদ্মবেশ ধারণ করে প্রথমে বাজার মনিটরিং করি, পরে অভিযান পরিচালনা করি। এদিন কয়েকটি দোকানে জরিমানা করা হয়। বাকি ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়েছে। পরবর্তীতে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।'

Masum / Masum

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত