বাগেরহাট ৪ আসনের এমপি-কে মোড়েলগঞ্জ উপজেলাজুড়ে গণসংবর্ধনা, অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা
বাগেরহাট-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম-কে মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ এলাকায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন, নায়েবে আমীর মাষ্টার মনিরুজ্জামান, সেক্রেটারি জেনারেল মাওলানা মকসুদ আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মোরেলগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, দৈবজ্ঞহাটি ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু বক্কর সিদ্দিক, বল বলইবুনীয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মনজুরুল আলম, হোগলা বুনিয়া ইউনিয়ন জামায়াত নেতা জাহাঙ্গীর আলম বাদশা , পৌর জামায়াতের আমির মাষ্টার রফিকুল ইসলাম সহ জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে নবনির্বাচিত সংসদ সদস্যকে বরণ করে নেওয়া হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য মোঃ আব্দুল আলীম বলেন, চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস ও বিশৃঙ্খলাকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আজ থেকে এসব অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হলো। এরা কোনো দলের নয়, এরা সমাজ ও দেশের শত্রু।” তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে।
তিনি প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় মোরেলগঞ্জ উপজেলাকে একটি মাদক ও সন্ত্রাসমুক্ত, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব। এ সময় উপস্থিত নেতাকর্মীরা সংসদ সদস্যের ঘোষণাকে স্বাগত জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
Ahad Hossain / Ahad Hossain
বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান
প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা
কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন
নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১
আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি
জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত