ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মোড়েলগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন এমপি -অধ্যক্ষ মোঃ আব্দুল আলিম


মোড়লগঞ্জ উপজেলা প্রতিনিধি photo মোড়লগঞ্জ উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: ২২-২-২০২৬ দুপুর ১২:৫০

বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন বাগেরহাট-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুল আলিম। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার একাধিক ওয়ার্ডে একযোগে এ কর্মসূচির সূচনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মোড়েলগঞ্জ উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন এবং স্থানীয় বাসিন্দাদের ও এতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুল আলিম বলেন, “আমরা সমাজে ইনসাফ কায়েম করতে চাই। সমাজে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা অব্যবস্থাপনা থাকবে না। পরিচ্ছন্নতা শুধু বাহ্যিক সৌন্দর্যের বিষয় নয়, এটি সামাজিক শৃঙ্খলা ও সচেতনতার অংশ।” তিনি আরও বলেন, সুস্থ ও বাসযোগ্য নগর গড়ে তুলতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি জানান, মোড়েলগঞ্জ পৌরসভাকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে ধারাবাহিকভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি ময়লা-আবর্জনা ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির দিকেও গুরুত্ব দেওয়া হবে।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, নতুন সংসদ সদস্যের এমন উদ্যোগে স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে পৌরসভার সার্বিক পরিবেশের উন্নয়ন ঘটবে।

উল্লেখ্য, পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে সড়ক, ড্রেন ও গুরুত্বপূর্ণ জনসাধারণের স্থানসমূহ পরিষ্কার করা হয়। স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশ নেন।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা