ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ভোগান্তি-দুর্নীতি বন্ধে কঠোর বার্তা, লালমনিরহাটে ত্রাণমন্ত্রীর মতবিনিময় সভা


জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট photo জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট
প্রকাশিত: ২২-২-২০২৬ দুপুর ১:১৪
জেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা গনের সাথে মতবিনিময় সভা করেছেন লালমনিরহাট -৩ আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।এ সময় লালমনিরহাট সংসদীয় আসন- ২ এর সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, সংসদীয় আসন -১ এর সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় পুলিশ সুপার,উপজেলা নির্বাহী অফিসার,কৃষি,স্বাস্থ্য,স্থানীয় সরকার প্রকৌশল,সড়ক ও জনপথ,পাট অধিদপ্তর, শিক্ষা,বিসিক,পরিসংখ্যান,চা বোর্ড, প্রাণী সম্পদ বিভাগ,বিআরটিএ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।এ সময় মন্ত্রী বর্তমান সরকারের ১৮০দিনের কর্মপরিকল্পনা উপস্থিত কর্মকর্তাদের মাঝে তুলে ধরেন।এ সভায় মন্ত্রী বলেন,জনগণের ভোগান্তি ও হয়রানি দূর করতে হবে। হাসপাতালে দালালদের দৌরাত্ম দূর করতে হবে।কৃষকদের সার,বীজ সহ অন্যান্য প্রণোদনা নিয়ে ভোগান্তি করা যাবেনা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান বাড়াতে হবে। বুড়িমারী পর্যন্ত রেল যোগাযোগ আধুনিকায়ন করতে হবে। মহাসড়ক ৪ লেনে উন্নীত করার পদক্ষেপ নিতে হবে। অবৈধভাবে নদীর বালু তোলা বন্ধ করতে হবে। সীমান্তে মাদকদ্রব্য পাচার,চাঁদাবাজি ও দূর্নীতি বন্ধ করতে হবে। সড়কগুলো দৃষ্টিনন্দন করার উদ্যোগ নিতে হবে।
পরে উপস্থিত কর্মকর্তাগণ তাদের মতামত ও চলমান সমস্যা এবং উন্নয়ন কর্মকাণ্ডসমূহ তুলে ধরেন।

Rp / Rp

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত