ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মাদারীপুরে টর্চলাইটের আলোয় রণক্ষেত্র, হাতবোমার বিকট শব্দে কেঁপে উঠল রাত


শাহাদাত হোসেন,  মাদারীপুর  photo শাহাদাত হোসেন, মাদারীপুর
প্রকাশিত: ২৩-২-২০২৬ সকাল ৫:৫৬
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারও রক্তাক্ত সংঘর্ষে জড়াল দুই পক্ষ। টর্চলাইটের আলো জ্বালিয়ে সংঘটিত এ সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে অন্তত দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।
 
শনিবার রাত ৯টা থেকে গভীর রাত ১টা পর্যন্ত সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামে টানা চার ঘণ্টা ধরে দফায় দফায় সংঘর্ষ চলে। বিকট বিস্ফোরণের শব্দে আশপাশের গ্রামগুলোতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে হাতবোমা বিস্ফোরণের দৃশ্য দেখা যায়, যা মুহূর্তেই উদ্বেগ বাড়িয়ে তোলে স্থানীয়দের মধ্যে।
 
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নতুন মাদারীপুর গ্রামের আক্তার হাওলাদার ও হাসান মুন্সি গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। মাঝেমধ্যে উত্তেজনা তৈরি হলেও শনিবার রাতে তা ভয়াবহ রূপ নেয়। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে একের পর এক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
 
সংঘর্ষে অন্তত দুইজন আহত হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে আতঙ্কে অনেক পরিবার রাতেই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যায়।
 
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে এলাকায় টহল জোরদার করা হয়েছে।
 
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
 
এ ঘটনার পর এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নতুন করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সতর্ক অবস্থানে রয়েছে।

Ahad Hossain / Ahad Hossain

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত