ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মহাদেবপুরের কৃষকদের সর্বোচ্চ মূল্যায়ন করা হবে -- এমপি ফজলে হুদা


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ২৩-২-২০২৬ সকাল ৯:১০

মহাদেপুরে সর্বোচ্চ মূল্যায়ন করা হবে কৃষকদের। কৃষক হলো এদেশের প্রাণ। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। মহাদেবপুর ও বদলগাছির অধিকাংশ মানুষই কৃষির উপর নির্ভরশীল। নির্বাচনী প্রচারণাকালে বিএনপির চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নওগাঁয় যখন এসেছিলেন তখনও আমি তাঁকে আমার দুই থানার কৃষকের প্রতি লক্ষ্য রাখার জন্য অনুরোধ করেছিলাম তাই তিনি মহাদেবপুর বদল গাছির কৃষকের জন্য অন্যান্য সহযোগিতার পাশাপাশি হিমাগার নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে গেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সদ্য নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল উল্লেখিত কথাগুলি বলেন। তিনি আরো বলেন , কৃষক দল আমার প্রাণ। কৃষক দল শুরু থেকেই আমার সাথে ছিল। অনেক ঘাত প্রতিঘাত সহ্য করে কৃষক দল আমাকে প্রতিষ্ঠিত করেছে তাই আমি কৃষকদলের নেতৃবৃন্দকে আরো ধৈর্য ধারণ করবার জন্য আহবান জানাচ্ছি। কৃষক দল কোনদিন দুর্নীতির সাথে জড়িত ছিল না। আমি আশা করব ক্ষমতায় আসার পরও কৃষক দল কোন দুর্নীতির সাথে জড়িত হবে না। 
২২ ফেব্রুয়ারি রবিবার বাদ আছর মহাদেবপুর উপজেলা সদরের মডেল হাই স্কুল প্রাঙ্গনে কৃষক দলের আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দান কালে তিনি  উল্লেখিত কথাগুলো 
 বলেন।  বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মহাদেবপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ রাজু এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ইথার ও আপেল মাহমুদ বল্টুর যৌথ  সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফি, নওগাঁ জেলা কৃষক দলের আহ্বায়ক মমিনুল ইসলাম চঞ্চল ,সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু, যুগ্ন আহবায়ক এস এম শহিদুজ্জামান সোহান, মহাদেবপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু, জাহাঙ্গীরপুর সরকারি কলেজের সাবেক ভিপি এনামুল হক, কৃষক দল মহাদেবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি প্রমূখ। এসময় মহাদেবপুর উপজেলার ১০ ইউনিয়নের কৃষক দলের নেতাকর্মীর পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল , ছাত্রদল , মহিলা দল, তাঁতি দল ,সমবায় দল ও সহযোগী অঙ্গ সংগঠনের উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে ,বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, জিয়া পরিবারের অন্যান্য সদস্য একাত্তরের সহিদ সহ ৫ আগস্ট এর শহীদদের আত্মার মাগফিরাত সহ বিএনপির প্রয়াত সকল নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা ,
 দেশের সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

Ahad Hossain / Ahad Hossain

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা