ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

এমন রাজনীতি করবেন না যাতে হাসিনার মত দেশ ছেড়ে পালিয়ে যেতে হয় -- এমপি ফজলে হুদা


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ২৪-২-২০২৬ রাত ১১:৩৩

এমন রাজনীতি করবেন না, যাতে শেখ হাসিনার মত জীবনের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে না হয়। এরকম রাজনীতি করেন যে, আপনার মৃত্যুর পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাযায় মানুষ যেভাবে অংশগ্রহণ করেছিল সেরূপ জনসমুদ্রে পরিণত হয় যেন আপনার জানাযাস্থল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আমাদেরকে রাজনীতি করতে হবে।  সরকারি অনুদান শুধু নিজেদের দিকে টানলে চলবে না আগে দেখতে হবে সরকারি অনুদানের প্রতি কোন মানুষটির হক আছে ঠিক তার কাছেই পৌঁছানোর দায়িত্ব বিএনপির নেতাকর্মীদের। বালু খাওয়া টেন্ডারবাজি করা বিএনপির আদর্শ নয়। যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক তারা কখনো  দুর্নীতির সাথে সম্পৃক্ত হবে না।
২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বাদ আছর জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর উপজেলা শাখার আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে সদ্য নির্বাচিত ৪৮ নওগাঁ -৩ (মহাদেবপুর- বদলগাছি) আসনের জাতীয় সংসদ সদস্য সমবিত নেতাকর্মীদের উদ্দেশ্যে উল্লেখিত কথাগুলি বলেন। তিনি আরো বলেন- বিগত দিনে মহাদেবপুরে বিএনপির রাজনীতিতে যে গ্রুপিং ছিল আগামী দিনে তা আর  থাকবে না । এখানে এখন থেকে বিএনপি'র একটিই গ্রুপ থাকবে। এখন থেকে এখানে তিনটি নিয়মে দল চলবে - গণতান্ত্রিক, নিয়ম তান্ত্রিক ও গঠনতান্ত্রিক। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর আয়োজনে ইফতার মাহফিলে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মহাদেবপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাফফর রহমান। এ সময় সিনিয়র যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম ও মশিউর রহমানের সঞ্চালনায় উন্যদের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এ কে এম রওশন উল ইসলাম রওশন, শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলম ,উপজেলা ছাত্রদলের আহবায়ক শাকিল , সদস্য সচিব রিপন মাহমুদ প্রমূখ। কোরআন তেলাওয়াত করেন মোতালেব হোসেন এবং দোয়া পরিচালনা করেন যুবদলের হাফেজ মোহাম্মদ ইউসুফ আলী। "করব কাজ  - গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ"এই স্লোগানকে সামনে রেখে প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সুখ-দুঃখের ভাগী হওয়ার জন্য আহ্বান জানিয়ে আরো বলেন- ভোটে জিতে গেছেন বলে অহংকার করবার কিছু নাই, গরম হবারও কিছু নাই ,গরম  হবেন যার উপর  সে তো দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে।

Ahad Hossain / Ahad Hossain

বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মহাদেবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে সকলের জন্য স্কাউটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত

বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাট হাসপাতাল থেকে গুরুতর আহত রোগীকে  'নরমাল' সার্টিফিকেট দেওয়ার প্রতিবাদ সংবাদ সম্মেলন

কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

মহাদেবপুরে ৩ দিনব্যাপী বইমেলা পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত

১৬ বছর পর পুনরায় সম্প্রচার শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান

২৮শে এপ্রিল আসলাম চৌধুরীর মামলার চূড়ান্ত শুনানি রায়ের দিকে তাকিয়ে চট্টগ্রাম ও দেশবাসী

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ

বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

পা দিয়েই স্বপ্ন লেখা আরিফা—তার পাশে দাঁড়ালেন ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু