ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

অনলাইন জুয়া ও অবৈধ সিম বিক্রির অভিযোগে ৫ জন গ্রেফতার


জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট photo জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট
প্রকাশিত: ২৬-২-২০২৬ দুপুর ১০:৩৩
বাংলাদেশ পুলিশ এর জেলা গোয়েন্দা শাখা (ডিবি), লালমনিরহাটের অভিযানে অনলাইন জুয়া পরিচালনা ও অবৈধ সিম বিক্রির অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
 
বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা অধীন চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী গ্রামে অভিযান পরিচালনা করে ডিবির একটি দল। এসময় অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে ভিন্ন ভিন্ন আইডি কার্ড দিয়ে নিবন্ধিত সিম কার্ডের মাধ্যমে যুব সমাজের মাঝে জুয়ার কার্যক্রম পরিচালনার অভিযোগে তিনজনকে আটক করা হয়।
 
গ্রেফতারকৃতরা হলেন
১. মোঃ নাজমুল ইসলাম (২১)
২. মোঃ রফিকুল ইসলাম আকাশ (২০)
৩. মোঃ মেহেদী হাসান (১৯)
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি দল দ্বিতীয় দফায় একই থানার লতাবর ঢাকাইয়া টারী মৌজায় অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেফতার করে। তারা হলেন
৪. মোঃ আফছার আলী (২৩), নোয়াখালী জেলার বাসিন্দা
৫. মোঃ আশরাফুল ইসলাম আরিফুল (২৪), লালমনিরহাটের বাসিন্দা
 
অভিযানকালে আসামিদের কাছ থেকে জুয়া ও অবৈধ লেনদেনে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন ও ৮২টি অবৈধ সিম কার্ড উদ্ধার করে জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোনে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ইনস্টল করা ছিল এবং সংশ্লিষ্ট সিম কার্ডে নগদ ও বিকাশ অ্যাকাউন্ট খোলা ছিল বলে পুলিশ জানায়।
ডিবি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
 
জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে জানানো হয়, অনলাইন জুয়া ও অবৈধ সিম বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে

Rp / Rp

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত